বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শীতের শুষ্ক ত্বক দূর করতে ঘিয়ের জাদুকরী যত্ন

    শীতের শুষ্ক ত্বক দূর করতে ঘিয়ের জাদুকরী যত্ন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতকালে ত্বকের শুষ্কতা, দাগ, ব্রণ এবং বলিরেখার মতো সমস্যা দেখা দেয়। বাজারের দামী ক্রিম ব্যবহার করেও অনেক সময় প্রত্যাশিত ফল মিলতে না পারে। তবে ঘরোয়া রূপচর্চায় ঘি ব্যবহার করে সহজেই এসব সমস্যা কমানো সম্ভব।

    ঘি ত্বকের জন্য উপকারী কিভাবে:

    ভিটামিন এ, ডি ও ই সমৃদ্ধ
    অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ, সংক্রমণ প্রতিরোধে সক্ষম
    প্রাকৃতিক ‘অ্যান্টি-এজিং’ উপাদান
    শুষ্কতা ও বলিরেখা কমাতে কার্যকর

    ঘি ব্যবহারের পদ্ধতি:

    ১. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে:

    ২-৩ চামচ ঘি কম আঁচে গরম করুন।
    খাঁটি হলুদের গুঁড়া মিশিয়ে ঠান্ডা হতে দিন।
    প্রতিদিন রাতে পরিষ্কার ত্বকে ব্যবহার করুন।
    নিয়মিত ব্যবহারে ত্বক হবে মসৃণ, উজ্জ্বল ও সতেজ।

    ২. ময়েশ্চারাইজার হিসেবে:

    রাতে শোবার আগে ২-৩ ফোঁটা খাঁটি ঘি হালকা ম্যাসাজ করুন।
    ১৫ মিনিট রেখে কুসুম পানিতে ধুয়ে ফেলুন।
    ত্বক গভীরভাবে আর্দ্র হবে, রুক্ষতা দূর হবে।

    ৩. চোখের নিচের কালো দাগ কমাতে:

    এক চামচ খাঁটি ঘির সঙ্গে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে চোখের নিচে লাগান।
    সারারাত রাখুন।
    নিয়মিত ব্যবহারে চোখের নিচের দাগ কমবে এবং ত্বক উজ্জ্বল হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ