বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নির্বাচনী নিরাপত্তা চূড়ান্ত করতে ফের বসলো ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী

    নির্বাচনী নিরাপত্তা চূড়ান্ত করতে ফের বসলো ইসি ও আইনশৃঙ্খলা বাহিনী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

    বৈঠকে চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব এবং পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

    তফসিল ঘোষণার পূর্বে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, স্পর্শকাতর ভোটকেন্দ্র শনাক্তকরণ এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের কর্মপরিকল্পনা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে।

    বৈঠকে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের বিষয় আলোচনা হয়। ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে, ভোটকেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত হবেন- এ সংক্রান্ত সিদ্ধান্তও চূড়ান্ত হতে পারে।

    এর আগে ২০ অক্টোবর প্রথম দফা প্রাক-প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ভোটের আগে ও পরে আট দিন মোতায়েন রাখার প্রস্তাব আসে। সবমিলিয়ে এবার ভোটকেন্দ্রে ১৩-১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন।

    বৈঠকে মোট ৭ লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এর মধ্যে আনসার-ভিডিপির সদস্য সংখ্যা সাড়ে ৫ লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য ৯০ হাজারের বেশি। এছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডও দায়িত্বে থাকবেন।

    অবৈধ অস্ত্র উদ্ধারসহ দুই ডজন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের তথ্যের ভিত্তিতে ভোটের তফসিল ও তারিখ চূড়ান্ত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বাজেট নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন