বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • নরম পা রাখতে শীতের আগে যত্নের টিপস

    নরম পা রাখতে শীতের আগে যত্নের টিপস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শীতের শুরুতেই পা ফাটার সমস্যা অনেকের নিত্যসঙ্গী হয়ে ওঠে। গোড়ালি রুক্ষ হয়ে গেলে শুধু দেখতে খারাপ লাগে না, হাঁটাচলায়ও ব্যথা হয়। তাই শুরুতেই পা যত্ন নেওয়া জরুরি। শুধু ক্রিম মাখলেই হবে না, প্রয়োজন নিয়মিত পরিষ্কার, এক্সফোলিয়েশন এবং গভীর ময়েশ্চারাইজিং। এই ধাপগুলো মানলে পা থাকবে নরম, মসৃণ এবং সুস্থ।

    স্ক্রাব করুন সপ্তাহে কয়েক দিন

    গোড়ালি ফাটার বড় কারণ মৃত কোষের স্তর জমে থাকা। তাই সপ্তাহে দু-তিন দিন ফুট স্ক্রাব দিয়ে পা ঘষে পরিষ্কার করুন। বাজারের ভালো স্ক্রাব নিতে পারেন। ঘরেও বানানো যায়। চিনি, লেবুর রস, নারকেল তেল ও কফি মিশিয়ে দারুণ স্ক্রাব তৈরি হয়।

    কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার

    দানাদার স্ক্রাব অনেকের ত্বক শুষ্ক করে ফেলে। তাই স্যালিসিলিক অ্যাসিড বা এএইচএযুক্ত কেমিক্যাল এক্সফোলিয়েটর ব্যবহার করতে পারেন। এগুলো ত্বক থেকে মৃত কোষ তুলতে সাহায্য করে। আবার ত্বকের স্বাভাবিক পিএইচ নষ্ট করে না।

    ফুট ক্রিম লাগান

    ফাটা গোড়ালির মূল সমাধান ময়েশ্চার। শিয়া বাটার, গ্লিসারিন, ইউরিয়া বা হাইড্রেটিং উপাদানযুক্ত ফুট ক্রিম বেছে নিন। রাতে ঘুমানোর আগে পায়ে ভালো করে লাগিয়ে নিলে সর্বোচ্চ কাজ দেয়। ক্রিম না থাকলে পেট্রোলিয়াম জেলি কিংবা ঘি-ও দারুণ কাজ করে।

    ফুট মাস্কের সাহায্য নিন

    যদি সমস্যা বেশ পুরোনো বা গভীর হয়, সপ্তাহে একবার ফুট মাস্ক ব্যবহার করতে পারেন। বাজারে ১০ মিনিটের মাস্ক থেকে শুরু করে কয়েক ঘণ্টা পায়ে রেখে দেওয়ার মাস্ক, সবই পাওয়া যায়। ব্যবহারের আগে অবশ্যই রিভিউ দেখে নিন।

    মোজা পরে থাকুন

    ক্রিম লাগানোর পর মোজা পরে থাকলে আর্দ্রতা বেশি সময় ধরে পায়ে থাকে। দিনে বাইরে বেরোতে হলেও নরম মোজা ব্যবহার করতে পারলে ভালো ফল মিলবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ