বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু আরও ৮

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু আরও ৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৭৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ।

    আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে—

    বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৩ জন
    চট্টগ্রাম বিভাগে ১৩৪ জন
    ঢাকা বিভাগে (সিটির বাইরে) ১২১ জন
    ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২৯ জন
    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৮১ জন
    খুলনা বিভাগে ১১২ জন
    ময়মনসিংহ বিভাগে ৪৪ জন
    রাজশাহী বিভাগে ৪৮ জন
    রংপুর বিভাগে ১৯ জন
    সিলেট বিভাগে ৭ জন ভর্তি হয়েছেন।

    এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১,১১১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮৭,৪৪২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

    চলতি বছরের ২৩ নভেম্বর পর্যন্ত সমগ্র দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০,২৬৪ জনে। আক্রান্তদের মধ্যে ৬২.৩ শতাংশ পুরুষ এবং ৩৭.৭ শতাংশ নারী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন