বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • তৃণমূলকে সুসংগঠিত করতে ভালুকায় মতবিনিময় সভা ও ফরম নবায়ন কার্যক্রম

    তৃণমূলকে সুসংগঠিত করতে ভালুকায় মতবিনিময় সভা ও ফরম নবায়ন কার্যক্রম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সংগঠনকে আরও সুসংহত ও শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা ও সদস্য ফরম নবায়ন কার্যক্রম। শনিবার (২২ নভেম্বর) রাতে ভালুকা পৌরসভার ৮ নং ওয়ার্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    সাংগঠনিক এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। তিনি স্থানীয় নেতাকর্মীদের নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং দলের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তৃণমূলের ভূমিকা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে নানা দিক তুলে ধরেন।

    সভায় নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে হলে নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরাতন সদস্যদের সদস্যপদ নবায়ন অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামোই ধানের শীষের বিজয়ের ভিত্তি এ মন্তব্য করে তারা কর্মীদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

    সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শ্রী স্বপন বণিক ও জহির রায়হান, সদস্য আমান উল্লাহ তাজুন, আব্দুল করিম মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

    নবায়ন কার্যক্রমে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে ভালুকার তৃণমূল বিএনপি আজ আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ, সুসংগঠিত এবং আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে শক্ত অবস্থান জানান দিতে সম্পূর্ণ প্রস্তুত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন