বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মাচা খেতে চাইছেন? আগে জানুন ভালো-মন্দ

    মাচা খেতে চাইছেন? আগে জানুন ভালো-মন্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবেই ‘মাচা’ নামক সবুজ চায়ের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং শক্তি বৃদ্ধিতে সহায়ক এই পানীয়টি স্বাস্থ্যসচেতনদের মধ্যে বিশেষভাবে আলোচিত। তবে পুষ্টিবিদ জানিয়েছেন, মাচা সবার জন্য উপযুক্ত নয় এবং কিছু বিশেষ শারীরিক অবস্থায় সতর্কতা অবলম্বন করা আবশ্যক।

    হৃদরোগীদের সতর্কতা:

    মাচায় ক্যাফেইনের পরিমাণ অনেক বেশি, যা উচ্চ রক্তচাপ, অস্বাভাবিক হৃদস্পন্দন এবং অন্যান্য হৃদরোগের সমস্যায় বিপদ ডেকে আনতে পারে। হৃদরোগে ভুগছেন এমন ব্যক্তিদের মাচা পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

    রক্ত পাতলা করার ওষুধ গ্রহণকারীদের সতর্কতা:
    মাচা ভিটামিন ‘কে’ সমৃদ্ধ, যা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় ভূমিকা রাখে। রক্ত পাতলা করার ওষুধ নিচ্ছেন তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এ ধরনের ওষুধ গ্রহণকারীদের মাচা পান করার আগে বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করা জরুরি।

    গর্ভবতী ও স্তন্যদানকারী মহিলাদের জন্য:
    গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফেইন গর্ভপাত বা অপরিণত শিশুর জন্মের ঝুঁকি বাড়াতে পারে। গর্ভবতী ও স্তন্যদানকারীদের মাচা পানের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক, বিশেষ করে যারা ফলিক অ্যাসিড বা আয়রন সাপ্লিমেন্ট নিচ্ছেন।

    হজম সংক্রান্ত সমস্যা:
    পাকস্থলীর আলসার, গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিড সমস্যা থাকলে মাচা পানে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ক্যাফেইন পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বাড়িয়ে এসব সমস্যা বাড়িয়ে দিতে পারে। খালি পেটে মাচা না পান করার পরামর্শ দেওয়া হয়েছে।

    শিশুদের জন্য সতর্কতা:
    ক্যাফেইনযুক্ত পানীয় শিশুদের স্নায়ুতন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য মাচা বা ক্যাফেইনযুক্ত পানীয় পরিহার করা উচিত।

    মাচা স্বাস্থ্যকর পানীয় হলেও সবার জন্য নয়। তাই নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মাচা পানের সিদ্ধান্ত নেওয়াই ভালো।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ