বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩

    ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩৫৬ জনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি হয়েছেন ৫৯৩ জন। বিভাগের ভিত্তিতে ভর্তি রোগী সংখ্যা হলো: বরিশাল ৯০, চট্টগ্রাম ৯৭, ঢাকা (সিটি কর্পোরেশন ছাড়া) ৮৮, ঢাকা উত্তর সিটি ২১১, ঢাকা দক্ষিণ সিটি ৭৮ এবং খুলনা ২৯।

    একই সময়ে ৬২৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৮৬,৩৩১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

    ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ৮৯,৪৮৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, এখনও ডেঙ্গুর ঝুঁকি রয়েছে এবং পরিচ্ছন্ন পানি, মশার উৎস নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন