বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • শামীম হত্যা মামলার প্রধান আসামি রবিউল গ্রেফতার

    শামীম হত্যা মামলার প্রধান আসামি রবিউল গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বহুল আলোচিত শামীম হত্যা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. রবিউল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

    র‍্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং র‍্যাব-১১, সিপিসি-২ (কুমিল্লা) এর একটি যৌথ আভিযানিক দল ১৬ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে কুমিল্লার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে র‍্যাব দেশে মাদকদ্রব্য উদ্ধার, সন্ত্রাস দমন, হত্যা মামলা তদন্ত, জঙ্গি দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শামীম হত্যা মামলার পর থেকেই র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

    উল্লেখ গত ১১ নভেম্বর সকালে জগন্নাথপুরের পাইলগাঁও এলাকায় বাড়ির পাশে বাঁশের বেড়া মেরামত করার সময় ভিকটিম শামীমের সঙ্গে আসামি রবিউলের কথাকাটাকাটি হয়। কিছুক্ষণ পর শামীম তাঁর ৪ বছর বয়সী মেয়েকে নিয়ে দোকানে যাওয়ার পথে প্রধান আসামি রবিউলসহ অন্য আসামিরা পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। কিল-ঘুষি, লাঠিপেটার পাশাপাশি গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে রবিউল সুলফি দিয়ে শামীমের বুকে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় শামীমের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং—০৯, তারিখ—১২/১১/২০২৫, ধারা—১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪)।গ্রেফতারকৃত মো. রবিউল মিয়া (৩০),জগন্নাথপুর উপজেলার গোতগাঁও মৃত ইবারত মিয়া ছেলে।

    র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ আরও জানান, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটকৃত রবিউলকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন