বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • ৩৩৫ টি হাঁস বিষ টুপে মারায় খামারির মাথায় হাত

    ৩৩৫ টি হাঁস বিষ টুপে মারায় খামারির মাথায় হাত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মৌলভীবাজারের জুড়ীতে বিষমিশ্রিত ধান খেয়ে এক খামারির হাঁসের খামারের ৩৩৫টি হাঁস মারা গেছে। খামারে দেশি প্রজাতির প্রায় ৫০০ হাঁস ছিল। এর মধ্যে কিছু নিয়মিত ডিম দিত এবং কিছু হাস সম্প্রতি ডিম পাড়া শুরু করার কথা ছিল।

    বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের খামারি চেরাগ আলী। প্রায় ১৪ বছর ধরে হাঁস পালন করছেন তিনি। প্রতিদিনের মতো সকালে তিনি হাঁসগুলোকে গ্রামের পাশের জলাবদ্ধ জায়গায় ছেড়ে রেখে বোরো ধানের বীজতলার কাজে যান। বিকেলে ফিরে এসে দেখেন পানিতে ভাসছে অসংখ্য মৃত হাঁস।

    এলাকাটি ‘গোবিন্দপুরের জাওর’ নামে পরিচিত। শুষ্ক মৌসুমে এখানে বাঁধ দিয়ে পানি আটকে মাছ ধরার জন্য ইজারা দেওয়া হয়। এ বছর স্থানীয় মফিজ আলীসহ কয়েকজন এই জলাশয় ইজারা নিয়েছেন। 

    চেরাগ আলী জানান, জমির ধারে ছড়ানো ধানের দানা দেখে তাঁর সন্দেহ হয়, হাঁসগুলো বিষমেশানো ধান খেয়েই মারা গেছে। অন্ধকার হয়ে যাওয়ায় সেদিন সব হাঁস তুলতে পারেননি। বাড়িতে আনার পর আরও কয়েকটি হাঁস অসুস্থ হয়ে পড়ে। তিনি তেঁতুলের রস খাইয়ে সেগুলো বাঁচানোর চেষ্টা করেন। চেরাগ আলীর হিসাব অনুযায়ী, তাঁর ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।

    প্রতিবেশী ফয়জুর রহমান, আব্দুস সামাদসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, শীতের শুরুতে হাকালুকি হাওরের বিভিন্ন জলাশয়ে পরিযায়ী পাখি এলেও গোবিন্দপুর হাওরে সাধারণত পাখি দেখা যায় না। তাঁদের ধারণা পাখি নয়, ইচ্ছাকৃতভাবেই হাঁস নিধনের উদ্দেশ্যে বিষ ছড়ানো হয়েছে। তাঁরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

    ইজারাদার মফিজ আলী দাবি করেন, তাঁরা কয়েকদিন ধরে অন্য বিলে মাছ ধরার কাজে ব্যস্ত, ঘটনাটি সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।

    জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, অভিযোগ পাওয়া গেলে যাচাই-বাছাই শেষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন