ঘরে বসেই বানান দুবাই স্টাইলের পরোটা বার্গার

বার্গারের অনুরাগীরা এবার ঘরে বসেই বানাতে পারবেন দুবাই স্টাইলের পরোটা বার্গার। মসলাদার প্যাটি, সোনালী পরোটা এবং স্বাদে ভরপুর সসের সংমিশ্রণে তৈরি এই বার্গার যে কেউ উপভোগ করতে পারবেন।
উপকরণ:
মাংসের কিমা, পেঁয়াজ কুঁচি, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ কুঁচি, ধনেপাতা কুচি, ময়দা, লবণ, মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে–জিরে গুঁড়ো, সামান্য চিনি ও গুঁড়ো দুধ, চিজ, মেয়োনিজ, টমেটো সস এবং ভাজার জন্য তেল।
পরোটা তৈরি পদ্ধতি:
২ কাপ ময়দা, আধা চা চামচ লবণ, ১ চা চামচ চিনি, ২ টেবিল চামচ গুঁড়ো দুধ এবং প্রয়োজনমতো গরম পানি একসাথে মিশিয়ে নরম ডো তৈরি করতে হবে। ডোটি ২০ মিনিট রেখে দিন। এরপর এটি পাতলা করে পরোটার আকারে বেলে নিন। সোনালী-বাদামী রঙ পাওয়া পর্যন্ত ভেজে নিলেই পরোটা প্রস্তুত।
বার্গার প্যাটি তৈরি:
৫০০ গ্রাম মাংসের কিমা, ১ চা চামচ আদা-রসুন বাটা, লবণ, পছন্দের মশলা ও মরিচ কুঁচি ভালোভাবে মিশিয়ে প্যাটি তৈরি করুন। ছেকা তেলে লালচে ও সুগন্ধি হওয়া পর্যন্ত ভেজে নিন।
সস তৈরি পদ্ধতি:
মেয়োনিজ, টমেটো কেচাপ, ভিনেগার এবং সামান্য চিনি মিশিয়ে স্বাদে মিষ্টি-মশলাদার সস তৈরি করুন।
বার্গার সাজানো:
ক্যারামেলাইজড পেঁয়াজ তৈরি করতে পেঁয়াজ গোল করে কেটে সামান্য তেল ও চিনি দিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর ভাজা পরোটা রুটির উপর সস লাগিয়ে ভাজা পেঁয়াজ, চিজ এবং প্যাটি রাখুন। সবশেষে অন্য একটি পরোটা রুটি দিয়ে ঢেকে দিন।
এই সহজ রেসিপি অনুসরণ করে ঘরে বসেই তৈরি করা যাবে খাস খাস, মশলাদার এবং স্বাদে পূর্ণ দুবাই স্টাইলের পরোটা বার্গার, যা পরিবারের সদস্য বা অতিথিদের আনন্দিত করবে।