বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পাকা কলার দাগেই লুকিয়ে আছে ক্যানসার প্রতিরোধের শক্তি

    পাকা কলার দাগেই লুকিয়ে আছে ক্যানসার প্রতিরোধের শক্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকা কলার গায়ে যে দাগ দেখা যায়, তা অনেকেই বয়স বা নষ্ট হওয়ার লক্ষণ মনে করেন। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, এই দাগের সঙ্গে কলার ভেতরে থাকা গুরুত্বপূর্ণ পুষ্টিগুণের সম্পর্ক রয়েছে।

    গবেষণায় দেখা গেছে, কলা যত বেশি পাকে, তত বেশি তৈরি হয় টিউমার নেক্রোসিস ফ্যাক্টর (TNF) নামের একটি উপকারী প্রোটিন। TNF শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় রাখে এবং অস্বাভাবিক বা ক্ষতিকর কোষের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

    বিশেষজ্ঞরা বলেন, TNF একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। যদিও এটি সরাসরি ক্যান্সারের চিকিৎসা নয়, তবু পাকা কলা দেহের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

    পাকা কলায় থাকা অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং দীর্ঘমেয়াদে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হয়। বিশেষজ্ঞরা দৈনন্দিন খাদ্যতালিকায় পাকা কলা রাখার পরামর্শ দিচ্ছেন, যাতে শরীরের প্রয়োজনীয় পুষ্টিগুণ বজায় থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন