ডিবি অভিযান: রাজধানীর ১০ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৬ নভেম্বর) ডিবির পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিবির বার্তায় উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিল পরিকল্পনা, অর্থায়ন ও এতে সক্রিয় অংশগ্রহণের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তবে গ্রেপ্তারকৃতদের তাৎক্ষণিকভাবে পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নিষিদ্ধ দলের বিভিন্ন কর্মসূচি বানচাল করতে গোয়েন্দা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন