বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • সুনামগঞ্জে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার

    সুনামগঞ্জে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৫০ রাউন্ড ১২ বোর অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

    গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) ও মোঃ উবায়দুল (২১)। ‎জেলা পুলিশের মিডিয়া সেলের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায়, শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় ডিবি পুলিশের এস আই আব্দুর রহিম জীবান গোপন সূত্রে খবর পান যে, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ পরিবহন করা হচ্ছে। 

    এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দেয়া হলে, একটি মোটরসাইকেলে থাকা দুজন দ্রুত পালিয়ে যায়।

    এসময় অপর মোটরসাইকেলটি আটক করে তল্লাশি করলে, দুই আরোহীর কাছ থেকে, ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। 

    জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুজনসহ পলাতক দুজনের নামোল্লেখ করে ৪ জনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন