বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • যশোর থেকে গ্রেপ্তার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যয়, উদ্ধারকাজ অব্যাহত রেগুলেটরি দায়িত্বে গাফিলতির অভিযোগ, ডিএসইর কাছে জবাব চাইল বিএসইসি বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন
  • দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

    দোয়ারাবাজারে ৭২ বোতল ভারতীয় মদসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

    রবিবার (০৮ নভেম্বর ) রাতে উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক এর দিক নির্দেশনায় এসআই মোঃ রফিজুল মিয়া এর নেতৃত্বে এএসআই মোঃ আলী আকবর বাবুল ও সঙ্গীয় ফোর্স এ চেকপোস্ট অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের সোলেমান মিয়ার ছেলে জাকারিয়া (২১) কে আটক করা হয়।

    পুলিশ জানায়, চেকপোস্টে সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশী চালানো হলে মোটরসাইকেলের ভেতর থেকে ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদগুলোর মধ্যে রয়েছে ১৮০ মিলি অফিসার’স চয়েস – ৪৫ বোতল,৩৭৫ মিলি এসি ব্ল্যাক ২২ বোতল, ১৮০ মিলি এসি ব্ল্যাক – ৫ বোতল।

    পুলিশের ভাষ্যমতে, গ্রেফতারকৃত জাকারিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক বহন ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন,“মাদক নির্মূলে দোয়ারাবাজার থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীদের কোনো প্রকার ছাড় নেই। আমাদের অভিযান চলমান।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন