দৈনন্দিন খাদ্যতালিকায় সানফ্লাওয়ার সীড

সানফ্লাওয়ার সীড বা সূর্যমুখী বীজ পুষ্টিতে ভরপুর একটি খাবার, যা স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য নানা উপকার নিয়ে আসে। বিশেষ করে এটি ত্বক, চুল, হৃদযন্ত্র এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সানফ্লাওয়ার সীডে রয়েছে ভিটামিন E, সেলেনিয়াম, ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, ম্যাগনেশিয়াম এবং প্রোটিন। এসব উপাদান ত্বক উজ্জ্বল রাখে, চুলের ভঙ্গুরতা ও রুক্ষতা কমায় এবং শরীরকে রোগের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করে।
গবেষণা অনুযায়ী, সানফ্লাওয়ার সীড হরমোন ব্যালান্স রাখতে সাহায্য করে, যা বিশেষ করে নারীদের পিএমএস বা অনিয়মিত পিরিয়ডের সমস্যা কমাতে সহায়ক। এছাড়া এর ফাইবার ও প্রোটিন পেট ভরিয়ে রাখে এবং অতিরিক্ত খাওয়া কমাতে সহায়ক হওয়ায় ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।
স্বাস্থ্যকর ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি হৃদযন্ত্রের জন্যও উপকারী, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরল কমাতে সহায়তা করে।
খাওয়ার নিয়ম:
দিনে ১–২ চা চামচ কাঁচা বা হালকা ভাজা সানফ্লাওয়ার সীড খাওয়া নিরাপদ। এটি সালাদ, স্মুদি, ওটস বা দইয়ের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়।
চুল ও ত্বকের জন্য বিশেষ টিপস:
চুল পড়ার সমস্যায় থাকলে সানফ্লাওয়ার সীডকে কুমড়ো বীজ এবং ইচ্ছা করলে কিছু বাদামের সঙ্গে মিশিয়ে ‘সুপার সিডস মিক্স’ তৈরি করলে চুল ও ত্বকের স্বাস্থ্য আরও বৃদ্ধি পায়।
সার্বিকভাবে সানফ্লাওয়ার সীড একটি সহজলভ্য, পুষ্টিকর এবং বহুমুখী স্বাস্থ্যকর খাবার, যা দৈনন্দিন খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে দেহ ও ত্বকের জন্য অসাধারণ উপকার পাওয়া সম্ভব।
দৈএনকে/ জে .আ