বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ভুল খাবারেই কিডনির সর্বনাশ!

    ভুল খাবারেই কিডনির সর্বনাশ!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সকালের নাশতা দিন শুরু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। তবে ব্যস্ততা বা স্বাদের কারণে অনেকেই এমন কিছু খাবার খেয়ে ফেলেন, যা ধীরে ধীরে কিডনির ক্ষতি করতে পারে। পুষ্টিবিদরা সতর্ক করেছেন, প্রতিদিনের নাশতায় কিছু সাধারণ ভুলই কিডনি বিকলের ঝুঁকি বাড়াতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, নিচের খাবারগুলো নিয়মিত সকালের নাশতায় খেলে কিডনির ক্ষতির আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়-

    অতিরিক্ত লবণযুক্ত খাবার:
    চিপস, পরোটা বা প্যাকেটজাত নাস্তা এসব খাবারে সোডিয়ামের পরিমাণ থাকে অনেক বেশি। এতে রক্তচাপ বেড়ে যায়, ফলে কিডনির ফিল্টারিং ক্ষমতা নষ্ট হয়।

    প্রক্রিয়াজাত মাংস:
    সসেজ, বেকন বা সালামির মতো খাবারে থাকে উচ্চমাত্রার লবণ ও প্রিজারভেটিভ। এগুলো কিডনিতে বিষাক্ত পদার্থ জমাতে সাহায্য করে।

    মিষ্টিজাত খাবার ও পানীয়:
    ডোনাট, কেক, জ্যুস বা সফট ড্রিংকে থাকা অতিরিক্ত চিনি ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে। এতে কিডনি বিকলের ঝুঁকি বাড়ে।

    বেশি কফি বা ইনস্ট্যান্ট ড্রিংক:
    অতিরিক্ত ক্যাফেইন কিডনির ওপর চাপ ফেলে। সকালে এক কাপ কফি ঠিক থাকলেও দিনে একাধিক কাপ ক্ষতির কারণ হতে পারে।

    ভাজাপোড়া ও তৈলাক্ত খাবার:
    পুরি, পরোটা, সিঙ্গারা ইত্যাদি তৈলাক্ত খাবারে থাকা ট্রান্স ফ্যাট কিডনির রক্তনালী সংকুচিত করে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত করে।

    স্বাস্থ্যকর বিকল্প:

    কিডনি সুস্থ রাখতে পুষ্টিবিদরা পরামর্শ দিয়েছেন, সকালের নাশতায় রাখতে পারেন-

    ওটস, তাজা ফল, ডিমের সাদা অংশ, দুধ বা চিনি ছাড়া দই।

    সঙ্গে পর্যাপ্ত পানি পান করতে হবে, এবং লবণ ও চিনি নিয়ন্ত্রণে রাখতে হবে।

    বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের নাশতা যদি সঠিকভাবে না বাছা হয়, তবে ধীরে ধীরে কিডনির কার্যক্ষমতা নষ্ট হতে পারে। তাই দিন শুরু হোক কিডনি-বান্ধব নাশতায় নিজের শরীরের যত্ন আজ থেকেই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন