বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির
  • ১৫ নভেম্বরের মধ্যেই শেষ হবে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া : নাহিদ ইসলাম

    ১৫ নভেম্বরের মধ্যেই শেষ হবে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া : নাহিদ ইসলাম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা সব আসনে নিজেদের প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে প্রার্থী দেওয়ার কাজ এগিয়ে নিচ্ছেন।

    নাহিদ ইসলাম বলেন, “আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সে লক্ষ্যে প্রতিটি আসনেই শাপলা কলির জন্য প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চলছে। সমঝোতা বা জোট রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। জুলাই সনদ ও আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, তবে জোটের বিষয়টি বিবেচনা করা হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা এককভাবেই এগোচ্ছি।”

    তিনি আরও জানান, জনগণের প্রত্যাশা পূরণ ও রাজনৈতিক সংস্কারে এনসিপি দৃঢ়প্রতিজ্ঞ। দলটি চায় একটি অংশগ্রহণমূলক, ন্যায্য ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হোক।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন