বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • প্রিয়জনের হাত ধরলে শান্ত হয় মন, কমে ব্যথার অনুভূতি

    প্রিয়জনের হাত ধরলে শান্ত হয় মন, কমে ব্যথার অনুভূতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভালোবাসার মানুষের হাত ধরা শুধু আবেগের প্রকাশ নয়, এটি শরীর ও মনের জন্যও আশ্চর্যজনকভাবে উপকারী। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, প্রিয়জনের হাত ধরার মুহূর্তে শরীরে এমন কিছু রাসায়নিক পরিবর্তন ঘটে, যা ব্যথা কমায় এবং মানসিক চাপ দূর করে দেয়।

    গবেষকরা জানিয়েছেন, হাত ধরার সময় শরীরে অক্সিটোসিন নামক “বন্ধন হরমোন” নিঃসৃত হয়। এই হরমোন মানুষের মনে নিরাপত্তা, ভালোবাসা ও শান্তির অনুভূতি জাগায়। পাশাপাশি, এটি ব্যথার অনুভূতি কমাতে মস্তিষ্কের সংবেদনশীল অঞ্চলগুলোর কার্যকলাপ হ্রাস করে — যেন শরীরের প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে।

    এছাড়া, ভালোবাসার মানুষের স্পর্শ শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে দেয়। এতে মানসিক চাপ দূর হয় এবং মন ফিরে পায় প্রশান্তি।

    গবেষক দলের ভাষায় — “প্রিয়জনের হাত ধরা শুধু ভালোবাসার প্রকাশ নয়, এটি এক প্রকার প্রাকৃতিক থেরাপি, যা মন ও শরীর উভয়ের জন্যই নিরাময়দায়ী।”

    প্রিয়জনের হাতের সেই উষ্ণতা যেন মানসিক প্রশান্তির এক প্রাকৃতিক ওষুধ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ