বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির আরও বড় পরিসরে কনসার্টের প্রতিশ্রুতি দিলেন রুনা লায়লা রাষ্ট্রপতি পদে কে আসছেন? শনিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মিয়ামিতে ফিরেই প্রস্তুতি শুরু মেসির, কবে মাঠে নামবেন? পাঁচ দিনের বিরতি শেষে আবারও ইরানে যুক্তরাষ্ট্রের শক্তিশালী হামলা শনিবার বসছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
  • বিএনপির দুই আসনের মনোনয়ন জিয়া পরিবারে সীমাবদ্ধ

    বিএনপির দুই আসনের মনোনয়ন জিয়া পরিবারে সীমাবদ্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিয়া পরিবারের বাইরে এবার বিএনপির কোনো নেতা দুই আসনে মনোনয়ন পাননি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

    সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা শেষে ঢাকা পোস্টকে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, এবার কোনো পরিবার থেকে দুইজন নির্বাচনে অংশ নেবে না। আপনার দেখেছেন এবার স্থায়ী কমিটির সদস্যদের পরিবারের কোনো ছেলে-মেয়ে নির্বাচনে অংশ নেবে না।

    তিনি আরও জানান, যেসব আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি, সেই সব আসনে বিএনপির প্রার্থী আসবে। আবার যুগপৎ আন্দোলন শরিকদের থেকেও আসবে।

    এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ ও তার ছেলে মারুফ হোসেন, মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজ আব্বাস এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দুটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

    এছাড়া, দলের আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও তার বেয়াই নিতাই রায় চৌধুরী ২০১৮ সালে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু এবার এসব পরিবারের কেউ দুই আসন থেকে সম্ভাব্য প্রাথমিক তালিকায় মনোনয়ন পাননি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন