বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

দাঁড়িপাল্লায় সমর্থন চাইলেন এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী

দাঁড়িপাল্লায় সমর্থন চাইলেন এমপি প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দূর্নীতিমুক্ত খাগড়াছড়ি গড়া এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী জনগণের কাছে দলের 'দাঁড়িপাল্লা' প্রতীকে সমর্থন চেয়েছেন।

গুইমারা উপজেলায় গণসংযোগকালে তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
গণসংযোগকালে অ্যাডভোকেট এয়াকুব আলীর সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের অফিস সম্পাদক মো. ইউছুফ, উপজেলা জামায়াতের আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি সাজিদুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. মইন উদ্দিন, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা খোরশেদ আলম, যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, জামায়াত নেতা সাদেকুর রহমান, আমিনুল ইসলাম, দ্বীন ইসলাম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতির বিরুদ্ধে একটি পরীক্ষিত শক্তি। অতীতে জামায়াতের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।"

তিনি জোর দিয়ে বলেন, "আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করব, যেখানে নির্ভয়ে নির্বিঘ্নে সকলে তার ধর্ম-কর্ম পালন করবে, কোনো নিরাপত্তার ভয় থাকবে না। পাহাড়ি-বাঙালি সকলে মিলেমিশে এক সম্প্রীতির বাংলাদেশ তৈরি করব। তখন মসজিদ যেমন পাহারা দিতে হয় না, তেমনিভাবে মন্দিরও পাহারা দিতে হবে না।"
তিনি জনগণের প্রতি জামায়াতে ইসলামীকে একবার রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে পরীক্ষা করার আহ্বান জানান।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন