বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা
  • গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে নিহত ১ 

    গোয়াইনঘাটে জমি নিয়ে বিরোধে নিহত ১ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের গোয়াইনঘাটে জমি-সংক্রান্ত বিরোধের জের আহারকান্দি বাজারে দু’পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আল-আমিন নামের একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।

    বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার জাফলং ইউনিয়নের আহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতের নাম মো. আলী উরফে আল আমিন (৩০)। তিনি আহারকান্দি গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

    স্থানীয় ও পুলিশের  সঙ্গে কথা বলে   জানায়, সকালে বাজারের দোকানের পিছনের জায়গা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন মোস্তফা মিয়া এবং নুর হোসেনের আত্মীয়স্বজনরা । এতে মোস্তফা মিয়ার ছেলে আল আমিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে প্রাথমিকভাবে আটক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এবং  নিহতের লাশ ওসমানী হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন