ত্বক এর যত্নে কমলার খোসার ব্যবহার

কমলার খোসা সাধারণত ফেলে দেওয়া হয়, কিন্তু এতে লুকানো রয়েছে অসাধারণ পুষ্টিগুণ। এটি ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের সমৃদ্ধ উৎস, যা স্বাস্থ্য ও সৌন্দর্য উভয়ের জন্য উপকারী। হাড়, ত্বক, হজম ও ইমিউনিটি উন্নত করতে কমলার খোসা ব্যবহার করা যেতে পারে।
কমলার খোসার বেনেফিট :
ত্বক উজ্জ্বল করে:
খোসায় থাকা ভিটামিন C ত্বকের ম্লানভাব দূর করে গ্লো এনে দেয়।
পিম্পল ও অ্যাকনে কমায়:
এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি পিম্পল ও ত্বকের সংক্রমণ রোধ করে।
দাগ ও ডার্ক স্পট হালকা করে:
নিয়মিত ব্যবহার করলে দাগ, পিগমেন্টেশন ও সান ট্যান কমে।
অয়েল কন্ট্রোল করে:
তৈলাক্ত ত্বকের জন্য দারুণ, কারণ এটি অতিরিক্ত তেল শোষণ করে।
স্কিন টোন ইভেন করে:
ডেড সেল রিমুভ করে ত্বককে মসৃণ ও সমান রঙের করে তোলে।
হোম রেমিডি :
১. কমলার খোসা ফেস প্যাক
উপকরণ:
- শুকনো কমলার খোসার গুঁড়া – ১ টেবিল চামচ
- দই – ১ টেবিল চামচ
- মধু – ১ চা চামচ
ব্যবহার:
- সব মিশিয়ে ফেসে লাগাও, ১৫ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলো।
- ত্বক উজ্জ্বল ও ফ্রেশ দেখাবে।
২. পিম্পল রিমুভার প্যাক
উপকরণ:
- কমলার খোসার গুঁড়া – ১ চামচ
- গোলাপ জল – ১ চামচ
ব্যবহার:
- ফেসে লাগিয়ে ১০–১৫ মিনিট রাখো, তারপর ধুয়ে ফেলো।
- পিম্পল কমবে এবং স্কিন ক্লিন থাকবে।
৩. ট্যান রিমুভ প্যাক
উপকরণ:
- কমলার খোসার গুঁড়া – ১ টেবিল চামচ
- হলুদ – এক চিমটি
- কাঁচা দুধ – প্রয়োজন মতো
ব্যবহার:
- লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলো।
- সান ট্যান ও ডার্ক স্পট কমায়।
৪. কমলার খোসা স্ক্রাব
উপকরণ:
- কমলার খোসার গুঁড়া – ১ চামচ
- চিনি – ১ চা চামচ
- অলিভ অয়েল বা নারকেল তেল – ১ চা চামচ
ব্যবহার:
- মুখ ও শরীরে হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলো।
- ডেড সেল রিমুভ হয়, ত্বক হবে মসৃণ ও নরম।
দৈএনকে/জে .আ