বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভারত-চীনসহ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে ট্রাম্প সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই ‘খুব শিগগিরই ফিরতে পারব’, দেশে ফেরা নিয়ে সাকিবের আশা এনসিপির পদযাত্রায় হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি ছাত্রশিবিরের আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা
  • মৌলভীবাজারে সরকারি কলেজে "অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের "আত্মপ্রকাশ

    মৌলভীবাজারে সরকারি কলেজে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঐতিহ্যবাহী মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করেন এবং এই কমিটির পরবর্তীকালে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

    শনিবার (২৫শে অক্টোবর) সাড়ে এগারোটায় সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে ও কলেজের প্রাক্তণ ছাত্র সুফিয়ান আহমদের পরিচালনায় বক্তব্য দেন কলেজের প্রাক্তণ ছাত্র মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, আব্দুল মুজিব রুকন, প্রাক্তণ অধ্যক্ষ ও ছাত্র সৌম্য প্রদীপ ভট্টাচায্য সজলসহ আরোও অনেকে।

    কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান বলেন, অ্যালামনাই এসোসিয়েশনের উদ্দেশ্য হলো, কলেজের সার্বিক কল্যাণমূখী কাজ করা। কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে পুনঃসংযোগ স্থাপন এবং সম্পর্ক জোরদার করার একটি সুযোগ তৈরি করে দেয়া। তিনি আরো বলেন, আগামী কয়েক মাসের মধ্যে কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে একটি পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশেষ করে কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান এমনকি কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ হবে তাদের চিকিৎসা সহায়তায়ও এই এসোসিয়েশনের মাধ্যমে কাজ করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন