বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • মানসিক চাপ কমায় তুলসি গাছ

    মানসিক চাপ কমায় তুলসি গাছ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুলসি গাছ শুধু একটি সাধারণ গাছ নয়। এটি ঘরের পরিবেশ, স্বাস্থ্য এবং মন-মানসিকতার ওপরও দারুণ প্রভাব ফেলে। প্রাচীনকাল থেকেই তুলসিকে ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয়ে আসছে। আয়ুর্বেদ থেকে আধুনিক গবেষণায় সব জায়গাতেই তুলসির উপকারের প্রমাণ মিলেছে।

    ঘরের বারান্দা বা জানালার পাশে একটি তুলসি গাছ রাখলে শুধু প্রাকৃতিক শোভা নয়, নানা স্বাস্থ্য উপকারও পাওয়া যায়।

    তুলসি গাছের উপকার

    বাতাস বিশুদ্ধ রাখে

    তুলসিতে থাকা প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান বাতাসে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া, জীবাণু ও টক্সিন দূর করতে সাহায্য করে। শহরের দূষিত পরিবেশে বসবাসকারীদের জন্য ঘরে তুলসি গাছ রাখা বিশেষ উপকারী। এটি ঘরের অক্সিজেনের মাত্রাও প্রাকৃতিকভাবে বৃদ্ধি করে।

    মানসিক চাপ কমাতে সাহায্য করে

    তুলসি গাছের ঘ্রাণ ও প্রাকৃতিক যৌগ (যেমন ইউজেনল, লিনালুল) কর্টিসল হরমোনের মাত্রা কমাতে সাহায্য করে। ফলে মন শান্ত থাকে, উদ্বেগ কমে এবং ঘুমের মান উন্নত হয়। প্রতিদিন কিছু সময় তুলসির কাছে কাটালে মন থাকে সতেজ ও প্রশান্ত।

    পোকামাকড়ের উৎপাত কমায়

    তুলসিতে থাকা ইউজেনল নামের উপাদান মশা, মাছি ও অন্যান্য পোকামাকড় দূর রাখতে কার্যকর। ঘরের জানালা বা দরজার পাশে একটি তুলসি গাছ রাখলেই মশা-মাছি সহজে প্রবেশ করতে পারে না। চাইলে শুকনো তুলসি পাতা গুঁড়া করে সামান্য টি ট্রি অয়েল বা কেরোসিন তেলের সঙ্গে মিশিয়ে প্রাকৃতিক পোকামাকড় তাড়ানোর তেল হিসেবে ব্যবহার করা যায়।

    স্বাস্থ্যের জন্য উপকারী

    তুলসি গাছ রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরকে সাধারণ অসুখ-ব্যাধি থেকে সুস্থ রাখে। তুলসি পাতা দিয়ে তৈরি চা সর্দি, কাশি ও শ্বাসকষ্ট কমাতে সাহায্য করে। পাশাপাশি তুলসিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্বাস্থ্যে ভালো রাখে এবং মানসিক সতেজতা বজায় রাখে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ