বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং তিন দিনের সফরে ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর দ্বিতীয় প্রান্তিকে চার আর্থিক প্রতিষ্ঠানের মুনাফা বেড়েছে জলবায়ু সংকটে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি হুমকিতে, সতর্ক করল বিশ্বব্যাংক মানবপাচার ও অনলাইন স্ক্যামের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না: জামায়াত আমির
  • জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট নয়, এটি রাজনৈতিক নাটক: নজরুল ইসলাম

    জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট নয়, এটি রাজনৈতিক নাটক: নজরুল ইসলাম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের ইতিহাসে অনুষ্ঠিত তিনটি গণভোটের মধ্যে দুটি বিএনপি সরকারের আমলেই আলাদাভাবে অনুষ্ঠিত হয়েছিল। তিনি জানান, ১৯৭৭ সালের ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত গণভোটটি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগেই হয়। তেমনি ১৯৯১ সালের সাংবিধানিক গণভোটও পৃথকভাবে অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে দ্বাদশ সংশোধনী পাসের পর সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়। নজরুল ইসলামের মতে, বর্তমানে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজনের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা আসলে একটি ‘ব্ল্যাকমেইলিং কৌশল’ ছাড়া কিছু নয়।

    তিনি বলেন, জুলাই সনদের খসড়ায় পঁচিশটি দল স্বাক্ষর করে একটি জাতীয় সমঝোতা হয়েছে। অবিলম্বে সাংবিধানিক আদেশ জারি করে নভেম্বরেই গণভোট দিতে হবে এবং এভাবে জুলাই সনদের আইনি মর্যাদা প্রতিষ্ঠা করেই তার ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন করতে হবে।

    শনিবার (২৫ অক্টোবর) জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতে উদ্যােগে আয়োজিত নগরীর বহদ্দারহাট মোড়ে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) সিস্টেমের নির্বাচন ইতোমধ্যেই গণদাবিতে পরিণত হয়েছে। বিভিন্ন জনমত জরিপে তা উঠে এসেছে। মিক্সড পিআর সিস্টেমে দল এবং প্রার্থী উভয়ের মর্যাদা রক্ষিত হবে। নমিনেশন বাণিজ্য, পেশিশক্তি, কালোটাকার ব্যবহার বন্ধ করা এবং পুনঃফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ রুদ্ধ করতে পিআর সিস্টেমের কোনো বিকল্প নেই।

    তিনি আরও বলেন, রিপেট্রিয়েশন চুক্তি বলে যেভাবে অনুপচেটিয়াকে ফেরত দেওয়া হয়েছিল সেভাবেই শেখ হাসিনাকে ফেরত এনে আইনে সোপর্দ করতে হবে। গুম-খুন-লুটেরা সহযোগীসহ ফ্যাসিস্ট হাসিনার বিচারকে দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি (জাপা) ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং প্রশাসনকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়।

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারির ও চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও বক্তব্য রাখেন– দলটির কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শফিউল আলম প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন