বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • স্থগিত রাজনৈতিক দলের বিষয়ে ইসি নিরপেক্ষ অবস্থান রাখবে: রহমানেল মাছউদ

    স্থগিত রাজনৈতিক দলের বিষয়ে ইসি নিরপেক্ষ অবস্থান রাখবে: রহমানেল মাছউদ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, যেসব রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, সেসব দলের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই। তিনি আরও জানান, যদি নির্বাচনের সময় কেউ অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে এবং সরকার সেই অনুযায়ী ব্যবস্থা নেয়, তাহলে নির্বাচন কমিশন তা সমর্থন করবে। এ থেকে বোঝা যায়, নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করাই কমিশনের প্রধান লক্ষ্য।

    শনিবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ঢাকা পোস্টকে এসব কথা বলেন।

    নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই শুধু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে জানিয়ে তিনি বলেন, পলিটিক্যাল পার্টি রেজিস্টার যে পার্টি হোক, যারা রেজিস্টার, তারাই শুধু ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে। যেসব দলের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ, সেগুলোতে ইসির কিছু করণীয় নেই। সেইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা নিয়ে সরকার বা কোনো সংস্থা অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে ইসি তাতে সমর্থন জানাবে বলে ইঙ্গিত দেন জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনার।

    আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন আব্দুর রহমানেল মাছউদ। তিনি সাফ জানিয়েছেন, ডিজিটাল মাধ্যমে নির্বাচন-সংক্রান্ত কোনো অপব্যবহার বা গুজব ছড়ানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

    ডিজিটাল মাধ্যমের অপব্যবহার প্রসঙ্গে জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনার বলেন, ‘এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) বা ডিজিটাল মাধ্যম নির্বাচন-সংক্রান্ত কোনো ব্যাপারে যদি অপব্যবহার হয়, তা আমরা আরপিওতে (গণপ্রতিনিধিত্ব আদেশ) একটি নতুন সেকশন, ৭৩-এর ‘এ’ ঢুকিয়ে দিয়েছি। সেখানে বলছি, এরকম হলে সেটা অপরাধ প্র্যাকটিস হিসেবে হবে এবং তার জন্য ওই আইনে বর্ণিত সম্ভবত সাত বছর পর্যন্ত জেল হতে পারে।’

    আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এটা আমরা তো একটা জেনারেল ল করে স্পেশালি এখানে ল করেছি। জেনারেল ল সাইবার সিকিউরিটি অ্যাক্ট আছে, তার আন্ডারেও কেস হতে পারে।’

    গুজব মোকাবিলার প্রসঙ্গে তিনি এটিকে শুধু জাতীয় সমস্যা নয়, বরং ‘গ্লোবাল প্রবলেম’ হিসেবে উল্লেখ করেন। গুজব মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া প্রস্তাবগুলোকে ইতিবাচকভাবে দেখছেন জানিয়ে তিনি বলেন, ‘এটাকে প্রিভেনশন করার জন্য, এটাকে দমানোর জন্য বা ডিটেকশনের জন্য কে করলো, কারা করলো সেটা আমাদের বিষয় নয়। মূলত এটার জন্য সরকার যত রকম ব্যবস্থা গ্রহণ করবে, নির্বাচন কমিশনের জন্য ততই ভালো হবে।’

    উদাহরণ দিয়ে জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনার বলেন, ‘যেমন– হঠাৎ করে বলল যে নির্বাচনের কদিন আগে অমুক ক্যান্ডিডেট তো প্রত্যাহার করেছে অমুকের পক্ষে– একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। এ বিষয়টার জন্য আমরা আইনগত একটা শাস্তির বিধান করছি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন