শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম

মেসির ডাবল, ডাইভিং হেডে গোল—মায়ামির প্লে-অফে দারুণ সূচনা

মেসির ডাবল, ডাইভিং হেডে গোল—মায়ামির প্লে-অফে দারুণ সূচনা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে দুর্দান্ত সূচনা করেছে ইন্টার মায়ামি। প্রথম রাউন্ডের ম্যাচে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে পরাজিত করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি। ম্যাচে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি, করেছেন জোড়া গোল। এর মধ্যে তার প্রথম গোলটি ছিল এক অনন্য দৃশ্য—ডাইভিং হেডে বল জালে জড়িয়ে দর্শকদের মুগ্ধ করেন আর্জেন্টাইন তারকা।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯১ গোল করা মেসির মাত্র ২৯টি এসেছে মাথা দিয়ে, আর সেই বিরল দৃশ্যের একটিই দেখা গেল ন্যাশভিলের বিপক্ষে।

ম্যাচের শুরুতে কিছুটা চাপে পড়লেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইন্টার মায়ামি।

প্রথমার্ধের ১৯তম মিনিটে লুইস সুয়ারেজের নিখুঁত এক পাসে বল পেয়ে দারুণ এক ডাইভিং হেডে জো উইলিসকে পরাস্ত করেন মেসি। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে মেসির পাস থেকে তাদেও আলেন্দে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। মায়ামি তৃতীয় গোলটি পায় প্রায় উপহার হিসেবেই।

রক্ষণভাগের ভুলে খালি পোস্টের সামনে বল পান মেসি, সহজে ঠেলে দেন জালে। ততক্ষণে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। শেষদিকে হানি মুখতার ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করলেও ফলাফল অপরিবর্তিত থাকে।

এর আগে ম্যাচ শুরুর আগে এমএলএস কমিশনার ডন গারবারের কাছ থেকে চলতি বছরের গোল্ডেন বুট পুরস্কার গ্রহণ করেন মেসি। এ বছর এমএলএসে ২৮ ম্যাচে ২৯ গোল করার পাশাপাশি ১৯টি অ্যাসিস্ট করে তিনি এই পুরস্কার লাভ করেন। মেসিকে নিয়ে গারবার বলেন,‘মনে হয় না আমরা কখনো ভেবেছি লিও এই ক্লাব, এই শহর ও এই লিগের হয়ে পারফর্ম করবে, যেভাবে এখন সে করছে।’

Messi gets trophy, then has two goals to lift Inter Miami past Nashville  3-1 in playoff opener | KSL.com


এ জয়ে তিন ম্যাচের সেরা দুই ফরম্যাটের সিরিজে ১-০তে এগিয়ে গেল ইন্টার মায়ামি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ