বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হার্টের উন্নতি করে জবা ফুলের চা

    হার্টের উন্নতি করে জবা ফুলের চা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জবা ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আমাদের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। জবা ফুলের চায়ে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, ফেরুলিক এসিড এবং ভিটামিন সি, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

    নিয়মিত জবা ফুলের চা পান করলে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সারের ঝুঁকি কমানো, রক্তচাপ নিয়ন্ত্রণ, হজম শক্তি বৃদ্ধি এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এছাড়া জবা চা প্রদাহ কমাতে এবং লিভারের কার্যক্ষমতা উন্নত করতেও সাহায্য করে। চলুন জেনে নেয়া যাক জবা ফুলের চায়ের যত উপকারিতা-

    অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ

    জবা ফুলের চায়ে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, বিশেষ করে অ্যান্থোসায়ানিন ও ভিটামিন সি। এই উপাদানগুলো শরীরে জমে থাকা ক্ষতিকর ফ্রি র‍্যাডিকেল দূর করতে সাহায্য করে, যার ফলে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমে যায়। এর ফলে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে।

    হার্টের উন্নতি করে

    জবা ফুলের চা রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। এটি প্রাকৃতিক ডাইইউরেটিক হিসেবে কাজ করে, যার ফলে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায় এবং রক্তচাপ হ্রাস পায়। নিয়মিত জবা ফুলের চা পান করলে এটি হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে।

    হজমে সহায়ক

    জবা ফুলের চা হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। জবা ফুলের চায়ে হালকা ল্যাক্সেটিভ উপাদান রয়েছে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। ফলে হজম প্রক্রিয়া হয় আরও স্বাভাবিক এবং সেই সঙ্গে পেটের অস্বস্তি কমে যায়।

    রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

    জবা ফুলের চা ভিটামিন সি-এর একটি চমৎকার উৎস, যা শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত পান করলে এটি সর্দি, কাশি বা জ্বরের মতো সাধারণ রোগ থেকে শরীরকে রক্ষা করে।

    ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে

    গবেষণায় দেখা গেছে, জবা ফুলের চা স্টার্চ ও গ্লুকোজ শোষণ কমাতে সাহায্য করে, ফলে শরীরে অতিরিক্ত চর্বি জমে না। এটি ক্ষুধা দমনেও ভূমিকা রাখে, যা ওজন কমানোর সহায়ক হতে পারে।

    প্রদাহ কমাতে সহায়ক

    জবা ফুলের চায়ে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। বিশেষ করে আর্থ্রাইটিস বা জয়েন্টে ব্যথার মতো প্রদাহজনিত সমস্যায় এটি উপকারী হতে পারে।

    লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে

    জবা ফুলের চা লিভারের এনজাইম উৎপাদন বৃদ্ধি করে এবং শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে। ফলে লিভার আরও কার্যকরভাবে কাজ করতে পারে, যা শরীরের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক।

    যেভাবে বানাবেন

    একটি বাটিতে চার কাপ পানি ফুটিয়ে তাতে এক কাপ শুকনো জবা ফুলের পাপড়ি দিয়ে ৫-১০ মিনিট ফুটিয়ে তাতে মধু অথবা চিনি দিয়ে তৈরি করতে পারেন। পাশাপাশি স্বাদের জন্য লেবুর ফালি যোগ করতে পারেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ