বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • লিভার ভালো রাখে তিন ফল 

    লিভার ভালো রাখে তিন ফল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিভারের সমস্যা অবহেলা করলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

    তবে যেমন অস্বাস্থ্যকর খাবার লিভারের ক্ষতি করে, তেমনি কিছু স্বাস্থ্যকর ফল নিয়মিত খেলে লিভারকে সুস্থ রাখা সম্ভব।

    ফ্লোরিডার গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক ডা. জোসেফ সালহাব জানিয়েছেন, কিছু নির্দিষ্ট ফল নিয়মিত খেলে লিভারের কর্মক্ষমতা বজায় থাকে এবং এর ক্ষয়রোগ প্রতিরোধ করা যায়।

    চলুন জেনে নেওয়া যাক, কোন তিনটি ফল লিভারের জন্য সবচেয়ে উপকারী: 

    তরমুজ ও পাতিলেবুর রস

    তরমুজে থাকা সিট্রুলাইন উপাদান শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদনে সহায়তা করে, যা রক্ত সঞ্চালন বাড়ায়। অন্যদিকে, পাতিলেবুতে থাকা ভিটামিন সি লিভারের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। দুটি একসঙ্গে খেলে লিভারের রক্ত সঞ্চালন উন্নত হয় এবং লিভার থাকে সক্রিয়।

    বেদানা

    বেদানা ভিটামিন, খনিজ ও পলিফেনলস-এ সমৃদ্ধ একটি ফল। গবেষণায় দেখা গেছে, এই উপাদান লিভারের প্রদাহ কমায় এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে। ফলে লিভারের কার্যক্ষমতা স্বাভাবিক থাকে।

    আপেল ও দারচিনি

    আপেলে থাকা ফাইবার লিভারকে বিষাক্ত উপাদান থেকে রক্ষা করে। অন্যদিকে, দারচিনি রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং চর্বির ভারসাম্য বজায় রাখে। একসঙ্গে আপেল ও দারচিনি খেলে ফ্যাটি লিভারের ঝুঁকি অনেকটা কমে যায়।

    এছাড়া বিট ও বেরি জাতীয় ফল লিভারের জন্য উপকারী। তবে মনে রাখতে হবে কোনো ফলই অতিরিক্ত খাওয়া ঠিক নয়; বরং নিয়মিত ও পরিমিত পরিমাণে ফল খেলে লিভার থাকবে সুস্থ ও সবল।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন