বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভোটের তারিখ চূড়ান্ত

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভোটের তারিখ চূড়ান্ত
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর নির্বাচনের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ নভেম্বর কক্সবাজারের ইনানিতে অনুষ্ঠিত হবে বিওএ নির্বাচন।

বর্তমান কমিটির মেয়াদ যদিও ২৩ ডিসেম্বর পর্যন্ত থাকলেও এবার নির্বাচনের আয়োজন আগেই করা হচ্ছে। নতুন কমিটি গঠনের জন্য আগাম এই নির্বাচন নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে সময়মতো দায়িত্ব হস্তান্তর করা সম্ভব হয়।

বিএনসির কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনের দিন নির্বাচক ও অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং ভোটের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত হবে।

এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া সংগঠনগুলোর নেতৃত্ব আরও প্রগতিশীল ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বুধবার (১৫ অক্টোবর) কুর্মিটোলার আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত এজিএমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচনের তারিখ আনুষ্ঠানিকভাবে জানান বিওএ সদস্য আব্দুল গাফফার।

সভায় দুটি এজেন্ডা নিয়ে কথা হয়। প্রথমটি সাংবিধানিক রদবদল ও দ্বিতীয়টি নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৯ নভেম্বর ২০২৫ কক্সবাজারের হোটেল ইনানিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন