বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আজ বিশ্ব বাঘ দিবস বাংলাদেশ পুলিশের সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন উজবেকিস্তানকে উড়িয়ে কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ সরকারি চাকরিতে নারীদের কোটা পুনর্বহালের দাবি মহিলা পরিষদের হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮২৮ জাপানে শক্তিশালী ভূমিকম্পে শপিং মল ধস, আহত অর্ধশত; প্রত্যাহার সুনামি সতর্কতা পুলিশ কর্মকর্তার পরিচয়ে অর্থ দাবি, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএসইসিতে চার বছরের জন্য নতুন কমিশনার হোসেন সাদাত সৌরবিদ্যুতের প্রসারের আড়ালে বাড়ছে ই-বর্জ্যের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
  • যাদুকাটায় পাড় কাটার দায়ে আটক ৬

    যাদুকাটায় পাড় কাটার দায়ে আটক ৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নদী যাদুকাটায় পাড় কেটে অবৈধ ভাবে বালু উত্তোলন করার দায়ে ৬ জনকে আটক করে দুই মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

    গত শনিবার রাত ১০ টার দিকে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় সুনামগঞ্জ জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ইয়াসির আরাফাত পুলিশ সদস্যদের নিয়ে মোবাইল অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করেন।

    আটককৃতরা হলো, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চরগাও কাশতাল গ্রামের বজরু মিয়ার ছেলে আলী হোসেন (২২), রইছ মিয়ার ছেলে আবুল বাসার (৩০), জজ মিয়ার ছেলে নবীর হোসেন (২০), তারা মিয়ার ছেলে সাজ্জাদ মিয়া (২৩) ও বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুরকান্দি গ্রামের ছালাম মিয়ার ছেলে শাকিল আহমেদ (২৮), মোঃ আলীম শাহ এর ছেলে হৃদয় শাহ (২৪) কে অভিযান চালিয়ে আটক করে।

    এসময় তাদের নিকট থেকে ৩০০ ঘনফুট বালুসহ ২ টি ষ্টীলের নৌকা আটক করা হয়। পরে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ মাসের সাজা প্রদান করে তাহিরপুর থানায় হন্তান্তর করা হয়।’

    তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদেরকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে দুই মাসের কারাদন্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন