বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • কিডনির রোগের প্রথম ইঙ্গিত কীভাবে বুঝবেন?

    কিডনির রোগের প্রথম ইঙ্গিত কীভাবে বুঝবেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শরীরের ভেতরে কোনো অসুখ শুরু হলে তা বাইরে থেকে সহজে বোঝা যায় না। বিশেষ করে কিডনিতে সমস্যা তৈরি হলে তা প্রায়ই দেরিতে ধরা পড়ে। কিডনির অসুখকে প্রায়শই ‘নীরব ঘাতক’ বলা হয়, কারণ বিকল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটি কোনো সংকেত দেয় না। চুপিচুপি এই রোগ আমাদের শরীরে বাসা বেঁধে ধীরে ধীরে আমাদের ক্ষতি করে।

    শরীরের ভেতরে এক ধরনের ফিল্টার হিসেবে কাজ করে কিডনি—রক্ত পরিশোধন করে, টক্সিন বা বর্জ্য বাইরে বের করে, লবণের ভারসাম্য ঠিক রাখে, এমনকি রক্ত তৈরি করতেও সাহায্য করে। কিন্তু কিডনি যদি ঠিকমতো কাজ না করে, তাহলে আমাদের শরীর আগেভাগেই কিছু ইশারা দিতে শুরু করে।

    কিডনির সমস্যা হলে শরীরে ব্যথা সাধারণত নির্দিষ্ট কিছু জায়গায় টের পাওয়া যায়। তবে এটা সমস্যার ধরন ও তীব্রতার ওপর নির্ভর করে।

    কিডনির সমস্যায় ব্যথার সাধারণ স্থানগুলো:

    • পিঠের উপরের অংশ (ফ্ল্যাঙ্ক পেইন)
    • মেরুদণ্ডের দু’পাশে, কোমরের উপরের অংশ (পাঁজরের নিচে)
    • একদিকে বা দু’দিকেই হতে পারে
    • কোমরের নিচে
    • পেটের পাশের অংশে, বিশেষ করে সংক্রমণ বা ফোলাভাব থাকলে
    • তলপেট ও মূত্রথলিতে, কিডনিতে পাথর নেমে এলে
    • কুঁচকি ও উরুতে, কিডনি স্টোন থাকলে ব্যথা নেমে যায়
    • অন্য উপসর্গ যা কিডনির সমস্যার ইঙ্গিত দিতে পারে:
    • প্রস্রাব করতে জ্বালা, ঘন ঘন প্রস্রাব বা কম প্রস্রাব হওয়া
    • প্রস্রাবে রক্ত বা ফেনা দেখা
    • হাত-পা বা চোখের চারপাশে ফোলা
    • জ্বর, বমি বা ঠান্ডা লাগা (সংক্রমণের ক্ষেত্রে)।

    বিশেষজ্ঞদের পরামর্শ, কিডনির সমস্যার শুরুর পর্যায়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্যথা বা অন্যান্য উপসর্গ দেখা দিলে অবিলম্বে পরীক্ষা করানো উচিত।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ