বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • গুরুতর অসুস্থ সৈয়দ মনজুরুল ইসলাম, হাসপাতালে ভর্তি

    গুরুতর অসুস্থ সৈয়দ মনজুরুল ইসলাম, হাসপাতালে ভর্তি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইমেরিটাস অধ্যাপক, খ্যাতনামা লেখক ও অনুবাদক সৈয়দ মনজুরুল ইসলাম আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হঠাৎ করে তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জরুরি অস্ত্রোপচার সম্পন্ন করেন।

    চিকিৎসক দল জানিয়েছেন, বর্তমানে অধ্যাপক মনজুরুল ইসলামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তবে পরবর্তী ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। পরিবারের সদস্যরা তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

    বিষয়টি  নিশ্চিত করেছেন প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। তিনি বলেন, ‘স্যার গাড়িতে ছিলেন। তখন তিনি অসুস্থ বোধ করলে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানেন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। পরে অস্ত্রােপচার করে দুটো রিং বসানো হয়।’

    অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সাহিত্যিক, অনুবাদক ও প্রাবন্ধিক হিসেবেও পরিচিত। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন