বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বেসরকারিভাবে হজ পালনের জন্য নতুন তিন প্যাকেজ

    বেসরকারিভাবে হজ পালনের জন্য নতুন তিন প্যাকেজ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ঘোষিত প্যাকেজ অনুযায়ী এবারের হজে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা। আর সর্বোচ্চ প্যাকেজে খরচ পড়বে প্রায় ৭ লাখ ৫০ হাজার টাকা।

    হাব জানিয়েছে, সৌদি আরবের আবাসন, পরিবহন, খাবার ও অন্যান্য খরচ বৃদ্ধির কারণে এবার প্রতিটি প্যাকেজের খরচ বেড়েছে। তবে সুবিধা ও সেবার মান অনুযায়ী তিনটি প্যাকেজে ভিন্নতা রাখা হয়েছে, যাতে হাজিরা তাদের সামর্থ্য ও চাহিদা অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারেন।

    সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্যাকেজ চূড়ান্ত করতে সৌদি আরবের সঙ্গে একাধিকবার আলোচনায় বসতে হয়েছে। হাজিদের জন্য এবার পরিবহন ও আবাসন সুবিধা আরও উন্নত করার চেষ্টা করা হয়েছে।

    হাব জানায়, গত বছরের তুলনায় এবার সাধারণ ও বিশেষ প্যাকেজে খরচ বেড়েছে যথাক্রমে ২৭ হাজার ও ৫১ হাজার টাকা। 

    সংবাদ সম্মেলনে হাব সভাপতি জানান, বিগত সময়ে হজযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ৮০০ ডলারের বেশি বিমান ভাড়া নেয়া হয়েছে। যাকে তিনি অন্যায় বলে মন্তব্য করেন এবং আগামী মৌসুমে অন্তত ১০০ ডলার কম নেয়ার প্রতিশ্রুতি দেন।

    এ বছর হজের নিবন্ধনের শেষ দিন ১২ অক্টোবর। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার হজযাত্রী নেয়ার পরিকল্পনা থাকলেও এখন পর্যন্ত মাত্র ৩০ হাজার মানুষ নিবন্ধন করেছেন। ফলে কোটাপূরণ করাই মূল চ্যালেঞ্জ বলে মনে করছে এজেন্সিগুলো।

    প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় সমবেত হন। বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লিও এই মহাসমাবেশে অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন