সুপারফুড যা বাড়ায় হাড়ের শক্তি এবং ঘুমের মান

লেটুস একটি অত্যন্ত উপকারী শাক। এতে রয়েছে বিভিন্ন জরুরি ভিটামিন ও খনিজ পদার্থ। পাশাপাশি এতে ভরপুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও থাকে। তাই নিয়মিত লেটুস খাওয়া বিশেষভাবে উপকারী। এই শাক খেলে শরীরকে দ্রুত শক্তি ও তাজা ভাব ফিরিয়ে আনা সম্ভব।
তাই আর সময় নষ্ট না করে লেটুসকে কেন সুপারফুড বলা হয়, সেই বিষয়টা সম্পর্কে জেনে নিন।
পুষ্টির ভাণ্ডার
এতে রয়েছে ভিটামিন এ, ফোলেট, ভিটামিন কে-এর মতো জরুরি ভিটামিন। পাশাপাশি এতে পটাশিয়াম রয়েছে। যেই কারণে লেটুস খেলে আদতে পুষ্টির ঘাটতি মিটে যাবে। আপনি সুস্থ থাকার কাজে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে যাবেন।
দৃষ্টিশক্তি বাড়বে
চোখে দেখতে সমস্যা হলেই মুশকিল। আর এমনটা এখন আকছার ঘটছে। তাই চোখের যত্ন নিন। আর সেই কাজে আপনাকে সাহায্য করতে পারে লেটুস। আসলে এতে রয়েছে ভিটামিন, লিউটিন ও জিয়াজ্যান্থিন। আর এই সমস্ত উপাদান চোখের জন্য খুবই উপকারী। তাই আজ থেকেই খাওয়া শুরু করে দিন লেটুস।
ওজন নিয়ন্ত্রণে করবে সাহায্য
আপনাকে দ্রুত গতিতে ওজন কমাতে হবে। তাহলে সুস্থ থাকতে পারবেন। আর ভালো খবর হল, আপনি যদি নিয়মিত লেটুস খান, তাতেই ওজনকে কাবু করে দিতে পারবেন। আসলে এতে মজুত ফাইবারই এই কাজে করবে সাহায্য।
ঘুম হবে ঠিক ঠাক
আপনাকে পর্যাপ্ত সময় ঘুমাতে হবে। এই নিয়মটা মেনে চললেই বহু রোগ কাছে ঘেঁষবে না। তবে চিন্তা নেই নিয়মিত লেটুস খেলেই অনায়াসে ঘুমাতে পারবেন। ঘুম হবে একবারে ঠিক ঠাক। আসলে এতে মজুত একাধিক উপাদানই এই কাজে সাহায্য করবে।
হাইড্রেটেড থাকবে শরীর
খুব ভ্যাপসা গরম পড়েছে। আর এই সময় চেষ্টা করতে হবে হাইড্রেটেড থাকার। আর সেই কাজেও সাহায্য করতে পারে লেটুস। এই শাকের গুণেই শরীরে জলের ঘাটতি মিটে যাবে। যার ফলে সুস্থ থাকবে দেহ।
পেটের অসুখ কাছে ঘেঁষবে না
অত্যন্ত উপকারী লেটুস রোজ খান। তাতে অন্ত্রের হাল ফেরাতে পারবেন। যার ফলে দূরে থাকবে গ্যাস, অ্যাসিডিটি। এমনকী হজমশক্তিও বাড়াতে পারবেন।
তবে আইবিএস থাকলে আগে এই শাক খেয়ে দেখুন। যদি পারেন সহ্য করতে, তবেই খান। নইলে দরকার নেই।
Disclaimer: এই প্রতিবেদন লেখা হয়েছে সচেতনতার উদ্দেশ্যে। নিজের চিকিৎসকের সঙ্গে কথা বলেই কোনও সিদ্ধান্ত নিন।
দৈএনকে/জে .আ