বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • হাড়ির পোড়া দাগ দূর করার প্রাকৃতিক এবং সহজ পদ্ধতি

    হাড়ির পোড়া দাগ দূর করার প্রাকৃতিক এবং সহজ পদ্ধতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রান্নার ফাঁকে একটু অবহেলা হলেই হাড়ি বা পাতিলের তলায় খাবার পুড়ে যাওয়া খুব সাধারণ ঘটনা। অনেকে প্রায়ই এমন সমস্যায় ভোগেন। সাধারণ সাবান বা লিকুইড দিয়ে ঘষলেও দাগ যেন উঠতেই চায় না। অনেক সময় পাত্রের তলার পোড়া দাগ এমন শক্ত হয়ে যায় যে, মেজে তোলার জন্য প্রচুর শ্রম দিতে হয়। তবে যদি সঠিক উপায় জানা থাকে, তাহলে এই পোড়া দাগও সহজেই দূর করা সম্ভব। রইল উপায়।

    লিকুইড ব্যবহারের কৌশল

    যদি হাড়ি বা পাতিল বেশি পুড়ে যায়, শুধুমাত্র বাসন মাজার লিকুইড দিয়ে ঘষলে দাগ উঠবে না। এক্ষেত্রে কিছুটা কৌশল অবলম্বন করতে হবে। পাত্রে কিছুক্ষণ লিকুইড লাগিয়ে রাখুন। এরপর পানি দিয়ে জ্বাল দিন। পানি ফুটে উঠলে চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। পরে স্ক্রাবার দিয়ে ঘষে ধুয়ে নিন। এই প্রক্রিয়ায় পোড়া অংশ নরম হয়। আর দাগও সহজে উঠে যায়।

    বেকিং সোডা

    রান্নাঘরের প্রতিটি কোণা পরিষ্কার রাখতে যেমন বেকিং সোডা প্রয়োজন। তেমনি পোড়া দাগ তুলতেও এটি বেশ কার্যকর। বেকিং সোডায় পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। পোড়া অংশে এই পেস্ট লাগিয়ে কিছুক্ষণ রাখুন। তারপরে স্ক্রাবার দিয়ে ঘষে নিলেই চমক। পাত্র নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। বেকিং সোডা দিয়ে পোড়া দাগ দূর করার সময় খুব বেশি শক্তভাবে ঘষবেন না। এতে পাত্র খসখসে হযে যেতে পারে।

    ভিনেগার

    ভিনেগারও পোড়া দাগ দূর করার এক কার্যকর উপকরণ। সমান পরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে পাত্রে লাগিয়ে রাখুন। প্রয়োজনে বেকিং সোডা ছড়িয়ে দিতে পারেন। মিনিট পাঁচেক রেখে ধুয়ে নিলে পাত্র চকচকে হয়ে ওঠে। ভিনেগারের ব্যবহার পাত্রের ধাতব বা কড়াই-পাত্রের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

    লবণ ও পাতিলেবু

    পাত্রের পোড়া দাগ দূর করতে লবণ ও লেবু বেশ কাজের। প্রথমে পাত্রের তলায় লবণ ছড়িয়ে দিন। এরপর পাতিলেবুর খোসা দিয়ে ভালোভাবে ঘষুন। ধীরে ধীরে দাগ উঠে যাবে। পরে সাবান ও পানি দিয়ে ধুয়ে নিলে পাত্র নতুনের মতো ঝকঝকে হবে। এই পদ্ধতি পাত্রের ভেতরের ধাতব বা অ্যালুমিনিয়ামের অংশও সুরক্ষিত থাকে।

    রান্নার পর যত দ্রুত সম্ভব পোড়া দাগ তোলার চেষ্টা করুন। দাগ যত দীর্ঘ সময় পাত্রে থাকে, তত শক্ত হয়ে যায়। নিয়মিত এই পদ্ধতিগুলো ব্যবহার করলে পাত্র দীর্ঘ সময় ধরে নতুনের মতো চকচকে থাকবে। বাসন পরিষ্কারের এই সহজ কৌশলগুলো মেনে চললে রান্নার পরও হাড়ি ও পাতিলের যত্ন সহজ হয়ে যাবে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন