বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • সঠিক রাজনীতি ছাড়া টেকসই অর্থনীতি সম্ভব নয়: ড. ফাহমিদা খাতুন

    সঠিক রাজনীতি ছাড়া টেকসই অর্থনীতি সম্ভব নয়: ড. ফাহমিদা খাতুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্য ড. ফাহমিদা খাতুন বলেছেন, অর্থনীতি ও রাজনীতি একে অপরের পরিপূরক এবং সঠিক রাজনীতি ছাড়া সঠিক অর্থনীতি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি আরও বলেন, দুর্বল শাসন ব্যবস্থায় অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হয় এবং স্বল্পমেয়াদী সরকার দীর্ঘায়িত হলে বিনিয়োগ ও কর্মসংস্থানও বাধাগ্রস্ত হয়।

    শনিবার (২৭ সেপ্টেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফডিসি)-তে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ছায়া সংসদে তিনি বলেন, আর্থিক শৃঙ্খলা রক্ষার জন্য দ্রুত নির্বাচনের মাধ্যমে স্থায়ী রাজনৈতিক সরকার প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, ব্যবসায়ীদের ব্যাংক হিসাব ঢালাওভাবে জব্দ রাখা দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর।

    ড. ফাহমিদা খাতুন উল্লেখ করেন, গত এক বছরে কিছু অর্থনৈতিক সূচকের পতন ঠেকানো গেলেও দারিদ্র্য কমেনি এবং ব্যাংকিং খাতে পূর্ববর্তী সরকারের সময় সুশাসন ছিল না। ব্যাংক অনুমোদনে রাজনৈতিক প্রভাবের কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং অন্তর্বর্তী সরকার দুর্বল ব্যাংকগুলো একীভূত করার চেষ্টা করলেও প্রক্রিয়াটি জটিল ও ঝুঁকিপূর্ণ।

    ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পূর্ববর্তী সময়ে কিছু ব্যাংক কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে অর্থনৈতিক মাফিয়াদের সুবিধা দিয়েছিলেন। এর ফলে দেশব্যাপী ‘মাফিয়া ইকোনমি’ প্রতিষ্ঠিত হয় এবং কয়েকটি ভালো ব্যাংক লুণ্ঠিত হয়। অনেক আমানতকারী চিকিৎসার খরচ মেটাতে টাকা তুলতে না পেরে মৃত্যুবরণ করেছেন।

    ছায়া সংসদ প্রতিযোগিতায় সাউথইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন, এবং পরাজিত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার দল। বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাঈনুল আলম, প্রফেশনাল একাউন্টেন্ট আবুল বশির খান, সাংবাদিক মো. আলমগীর হোসেন এবং রেফায়েত উল্লাহ মীরধা। অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন