বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • জলবায়ু পরিবর্তনে নারীর প্রজনন স্বাস্থ্য ঝুঁকিতে

    জলবায়ু পরিবর্তনে নারীর প্রজনন স্বাস্থ্য ঝুঁকিতে
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশকে প্রভাবিত করছে না, বরং নারীদের স্বাস্থ্যেও সরাসরি হুমকি সৃষ্টি করছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানিয়েছেন, নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

    আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীয়ে ‘জলবায়ু পরিবর্তনে নারী স্বাস্থ্যের ওপর প্রভাব’ শীর্ষক আইপাস বাংলাদেশের গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    গবেষণায় দেখা গেছে, দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলবর্তী এলাকায় নারীরা বিশেষ ঝুঁকির মধ্যে রয়েছেন। এই অঞ্চলের নারীদের মধ্যে জরায়ু ও প্রজননতন্ত্র সংক্রান্ত সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। অনেকে মাসিক নিয়মিত রাখার জন্য জন্মনিয়ন্ত্রণের বড়ি ব্যবহার করছেন।

    তীব্র তাপপ্রবাহ, ঘন ঘন বন্যা ও খরার সময়ে গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন। দূষিত পানি ও অপুষ্টি সংক্রমণ বাড়াচ্ছে, যা নারীর মাসিক এবং প্রজনন স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। দুর্যোগের সময় নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা পৌঁছাতে না পারার কারণে নারীদের মানসিক চাপ ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

    অধ্যাপক ডা. আবু জাফর বলেন, জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই প্রয়োজন সচেতনতা বৃদ্ধি, নারী-অন্তর্ভুক্ত নীতি এবং টেকসই স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলা, যাতে নারীর স্বাস্থ্য সুরক্ষিত থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন