বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ধূমপানের প্রভাব কমাতে যেসব খাবার জরুরি

    ধূমপানের প্রভাব কমাতে যেসব খাবার জরুরি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারা বিশ্বে ধূমপান এখনো একটি বড় স্বাস্থ্যঝুঁকি হিসেবে বিবেচিত। এটি সরাসরি ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে, শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা কমায় এবং দীর্ঘমেয়াদে অ্যাজমা, ক্যানসারসহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়ায়। তবে আশার খবর হলো, ধূমপান ছেড়ে দিলে শরীর ধীরে ধীরে নিজেকে পুনরুদ্ধার করতে শুরু করে, বিশেষ করে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার মাধ্যমে।

    ভারতের পালমোনোলজিস্ট সম্প্রতি একটি ভিডিও বার্তায় ধূমপান পরবর্তী ফুসফুসের যত্নে ৫টি বিশেষ খাবারের কথা জানিয়েছেন। তিনি বলেন, ধূমপান ছাড়া ফুসফুস সুস্থতার প্রথম ধাপ। এরপর খাদ্যতালিকায় সঠিক খাবার যোগ করলে সুস্থতার গতি বহুগুণ বাড়ে।

    পরামর্শ অনুযায়ী সেই ৫ খাবার হলো—

    ক্রুসিফেরাস সবজি: ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদিতে থাকা সালফোরাফেন ফুসফুসের ডিটক্স এনজাইম সক্রিয় করে, যা সিগারেট ধোঁয়ার ক্ষতিকর পদার্থ দূর করতে সাহায্য করে।

    বিট ও ডালিম: এতে থাকা উচ্চ পরিমাণ নাইট্রেট ফুসফুসে অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, যা ধূমপায়ীদের শরীরে অক্সিজেন ঘাটতি পূরণে সহায়ক।

    গ্রিন টি: প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট ক্যাটেচিন ফুসফুসের প্রদাহ কমায় এবং সিওপিডি ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। এছাড়াও ওজন নিয়ন্ত্রণ ও মানসিক সতেজতায়ও কার্যকর।

    আপেল ও সাইট্রাস ফল: আপেলের কোয়েরসেটিন এবং সাইট্রাস ফলের ভিটামিন সি ফুসফুসের কোষ মেরামতে সাহায্য করে এবং শ্বাসনালীর কার্যক্ষমতা বৃদ্ধি করে।

    হলুদ: এতে থাকা কারকিউমিন শক্তিশালী প্রদাহনাশক এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা ফুসফুসের দীর্ঘস্থায়ী প্রদাহ কমিয়ে ক্ষতিগ্রস্ত টিস্যু দ্রুত মেরামতে সহায়ক।

    ফুসফুস সুস্থ রাখার মূল শর্ত হলো ধূমপান ত্যাগ করা। সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ফুসফুস ধীরে ধীরে নতুন শক্তি পায়।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন