বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • পায়ের তলায় জ্বালাপোড়া: হতে পারে যেসব রোগ

    পায়ের তলায় জ্বালাপোড়া: হতে পারে যেসব রোগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পায়ের তলায় হালকা জ্বালা বা ঝাঁঝালো অনুভূতি অনেকেই ক্লান্তি বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সঙ্গে যুক্ত করে। তবে চিকিৎসকরা সতর্ক করেছেন, যদি সমস্যা ঘন ঘন বা দীর্ঘস্থায়ী হয় এবং সঙ্গে ঝিমঝিম ভাব, অসাড়তা বা হাঁটাচলায় সমস্যা দেখা দেয়, তা গুরুতর স্বাস্থ্য সমস্যার ইঙ্গিত হতে পারে।

    মূল কারণগুলো হতে পারে:

    ভিটামিনের ঘাটতি: বিশেষ করে ভিটামিন বি-১২, বি-৫, ডি ও ই এর অভাব পেশি ও স্নায়ুতে সমস্যা সৃষ্টি করে।

    স্নায়ুর ক্ষতি: ডায়াবেটিসের কারণে দীর্ঘমেয়াদি স্নায়ু ক্ষতি, যা ডায়াবেটিক নিউরোপ্যাথি নামে পরিচিত।

    ফাঙ্গাল সংক্রমণ: পায়ে অতিরিক্ত ঘাম বা আর্দ্রতা ফাঙ্গাসের জন্ম দেয়।

    রক্ত সঞ্চালনের সমস্যা: দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা অসুবিধাজনক জুতোর কারণে পায়ে রক্ত সঞ্চালন ব্যাহত হয়।

    থাইরয়েড ও কিডনির সমস্যা: হরমোনের গণ্ডগোল বা কিডনির সমস্যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে।

    ঘরোয়া প্রতিকার: ঠাণ্ডা পানিতে পা ভিজিয়ে রাখা, অ্যালোভেরা জেল লাগানো, নরম জুতা ব্যবহার, নিয়মিত পা পরিষ্কার রাখা এবং হালকা ম্যাসাজ বা ব্যায়াম রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।

    চিকিৎসকের পরামর্শ জরুরি: যদি জ্বালার সঙ্গে অসাড়তা, ঝিমঝিম ভাব, হাঁটাচলায় অসুবিধা বা ক্ষত/ফাটল দেখা দেয়। এছাড়া জ্বর, ফোলা বা ত্বকের রঙ পরিবর্তনের ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন