বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের কর্মবিরতি ও অবরোধ

    বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের কর্মবিরতি ও অবরোধ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এর দুটি কারখানার শত শত শ্রমিক বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন। বেতন না পাওয়ায় ক্ষোভে উথ্থিত শ্রমিকরা কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেছেন, যা এলাকার চলাচল ও উৎপাদন প্রক্রিয়ায় প্রভাব ফেলেছে।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে তারা চট্টগ্রামের ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়ক অবরোধ করেন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    জানা গেছে, ইপিজেডের নাসা গ্রুপের দুটি কারখানায় প্রায় দুই হাজার ২০০ শ্রমিক রয়েছে। অক্টোবর মাস থেকে কারখানা দুটি বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নামেন। 

    চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, নাসা গ্রুপের দুটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এখন শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদেরকে বিমানবন্দর সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন