শনিবার, ০২ মে ২০২৬
Natun Kagoj

রাজধানীর হাজারীবাগে ঝটিকা মিছিলের চেষ্টাকালে ১১ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে ঝটিকা মিছিলের চেষ্টাকালে ১১ আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর হাজারীবাগে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন— জিহাদ হোসেন (২৪), দিপু খাঁ (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) এবং বাদশা মিয়া (৫৫)। তারা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কামরাঙ্গীরচর থানা ইউনিটের সদস্য।

 

ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, "আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা করা আমাদের দায়িত্ব, প্রয়োজনে সর্বোচ্চ শক্তি ব্যবহার করে জনগণকে সহযোগিতা করবো।"


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন