বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • অফিসে হঠাৎ ঘুম আসা নিয়ন্ত্রণ করার সহজ উপায়

    অফিসে হঠাৎ ঘুম আসা নিয়ন্ত্রণ করার সহজ উপায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অফিসে কাজের ফাঁকে হঠাৎ ঘুম পেয়ে যাওয়া অস্বাভাবিক নয়। তবে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে এ সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

    অফিসে ঘুম পেলে করণীয় দেখুন-

    ১. পানি খান: শরীর ডিহাইড্রেটেড থাকলে ঘুম পায়। এক গ্লাস ঠান্ডা পানি খেলে সতেজ লাগবে।

    ২. হালকা নড়াচড়া করুন: কয়েক মিনিট হাঁটুন বা স্ট্রেচিং করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে, মাথা ঝিমুনি যাবে।

    ৩. চোখকে আরাম দিন: দীর্ঘক্ষণ কম্পিউটার স্ক্রিনে তাকালে চোখ ক্লান্ত হয়, ঘুম আসে। ২০-২০-২০ নিয়ম মানুন। প্রতি ২০ মিনিটে, ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে ২০ সেকেন্ড তাকান।
     
    ৪. হালকা স্ন্যাক্স খান: বাদাম, ফল বা দই খেতে পারেন। ভারী খাবার (ভাত, ফাস্টফুড) এড়িয়ে চলুন, এগুলো ঘুম বাড়ায়।

    ৫. কফি বা গ্রিন টি: সামান্য ক্যাফেইন দ্রুত সজাগ করে, তবে দিনে ১–২ কাপের বেশি নয়।

    ৬. গভীর শ্বাস নিন: কয়েকবার গভীরভাবে শ্বাস নিলে অক্সিজেন বাড়ে, মাথা পরিষ্কার হয়।

    ৭. কাজের ধরন পাল্টান: দীর্ঘ সময় একঘেয়ে কাজ করলে ঘুম পায়। কাজ বদলান বা সহকর্মীর সাথে অল্প কথা বলুন।
     
    ৮. ঘুমের রুটিন ঠিক করুন: রাতে যথেষ্ট ঘুম না হলে অফিসে ঘুম আসবেই। প্রতিদিন ৬–৮ ঘণ্টা মানসম্মত ঘুম জরুরি।

    যদি প্রতিদিনই অফিসে অতিরিক্ত ঘুম আসে, তাহলে সেটা রাতের ঘুমের ঘাটতি, হজমের সমস্যা বা অন্য স্বাস্থ্যজনিত কারণের ইঙ্গিত হতে পারে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন