বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং
  • সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ

    সিরাজগঞ্জে রেলওয়ে প্রকল্প থেকে রেলের শীট ও ভ্যান জব্দ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ রেলওয়ে প্রকল্পের WD-5 এলাকা থেকে রেলের দুটি শীট ও একটি ভ্যান জব্দ করেছে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। 

    বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হলেও ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি।

    এদিকে স্থানীয়রা জানান, উদ্ধারকৃত দুটি স্লিপারের বাজারমূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। রেলওয়ে প্রকল্প এলাকায় দীর্ঘদিন ধরেই সরকারি মালামাল চুরির ঘটনা ঘটছে। প্লেটসহ নানা সরঞ্জাম চুরি এখন যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। 

    তারা বলেন, এর আগে একাধিকবার এসব চুরি নিয়ে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ, মামলা-মোকদ্দমা ও থানায় অভিযোগ দেওয়া হলেও চুরি বন্ধ হয়নি। পুলিশের নিয়মিত নজরদারি না থাকায় চক্রটি সহজেই সরকারি মালামাল লুট করে নিয়ে যায়। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, চুরি রোধে কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ ভবিষ্যতে আরও বাড়বে।

    এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত দুটি শীট ও ভ্যান থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন