বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং
  • তারেক রহমানের ছবি টানিয়ে প্রশংসায় দোকানী

    তারেক রহমানের ছবি টানিয়ে প্রশংসায় দোকানী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নে এক দোকানদারের ঘরে টাঙানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এ ঘটনা স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

    সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ব্যস্ততম বাজার এলাকার একটি দোকানের দেওয়ালে ফ্রেমে বাঁধানো তারেক রহমানের ছবি শোভা পাচ্ছে। দোকানে আসা অনেক ক্রেতা ছবিটি দেখে বিস্মিত হন এবং কেউ কেউ প্রশংসা করেন। 

    স্থানীয়দের অনেকে বলছেন, এটি শুধু একজন রাজনৈতিক নেতার ছবি টাঙানো নয়, বরং দীর্ঘদিন ধরে বিএনপির প্রতি দোকানদারটির আস্থার প্রকাশ।

    এ বিষয়ে দোকানদার বলেন, আমি ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। তাই ঘরে ও দোকানে তাদের ছবি টাঙিয়ে রেখেছি। এটি আমার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা।

    এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের হৃদয়ে এখনো তারেক রহমান বেঁচে আছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা বাধা-বিপত্তির মধ্যেও মানুষ নিজের মতো করে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছে।

    জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল- কায়েস বলেন, ছবিটি টাঙানোর বিষয়টি হয়তো সামান্য মনে হতে পারে, তবে এটি মাঠপর্যায়ের রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরে। দীর্ঘদিন ধরেই বিএনপি নেতৃত্ববৃন্দ দেশে না থাকলেও তৃণমূলের কর্মী-সমর্থকরা তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে চলেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন