বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এডিবির বাংলাদেশ কার্যালয়ের দায়িত্বে চিংফেং ঝাং
  • শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

    শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস নিয়ে জামাল সরদার নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।

    আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল সরদার বাতিয়ারপাড়া গ্রামের মৃত ধনি সরদারের ছেলে।

    এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোর ৫টায় ফজরের নামাজ পড়ার জন্য বাহির থেকে অযু করে ঘরে ডুকে তার নিজ ঘরে আরার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার স্ত্রী ভারসাম্যহীন। স্ত্রীর চিৎকারে এলাকাবাসী তার বাড়িতে ছুটে এসে ঘরে ঢুকে দেখতে পায় জামাল সরদার আরার সাথে ঝুলছে।

    এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন