বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

    ৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকার ৯ জন পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর দিতে সিদ্ধান্ত নিয়েছে। তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ পরিদর্শকদের মধ্যে রয়েছেন—

    * এপিবিএন পুলিশের কেএম আজিজুল ইসলাম

    * সিআইডির মো. আবদুর রশিদ

    * ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মো. জামাল উদ্দিন মীর

    * সারদা পুলিশের আকবর আলী খান

    * গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. সিরাজুল হক শেখ

    * এমআরটি পুলিশের মীর জাহেদুল হক রনি

    * ৫ এপিবিএনের মো. আসিকুজ্জামান

    * কক্সবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুর রহমান

    * ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আসলাম হোসেন

    প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের চাকরিবিধির ৪৫ ধারা অনুযায়ী তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী অবসরজনিত সুবিধা প্রদান করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন