বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • রান্নায় অতিরিক্ত ঝাল হলে কমাবেন যেভাবে

    রান্নায় অতিরিক্ত ঝাল হলে কমাবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রান্নায় বেশি ঝাল হওয়া খুব সাধারণ একটা ব্যাপার। তাই কখনো রান্নায় বেশি ঝাল হলে, ঘাবড়ে না গিয়ে হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঝাল কমিয়ে আনা সম্ভব।

    আসুন জেনে নেওয়া যাক খাবার থেকে বাড়তি ঝাল কমানোর কয়েকটি উপায়-

    আলু দিয়ে ঝাল কমানো
    ঝোল জাতীয় খাবারের ঝাল কমাতে আলু সাহায্য করে। রান্না ঝাল বেশি হলে তাতে কয়েক টুকরো আলু কেটে দিন। কিছুক্ষণ ফুটিয়ে আলুগুলো তুলে নিন। এতে খাবারে ঝাল অনেকটাই কমে আসবে।

    বাদাম বাটা বা মালাই দিয়ে
    কোরমা, বিরিয়ানি, রোস্ট, রেজালা রান্না একটু মসলাদার না হলে ভালো লাগে না। তবে অতিরিক্ত ঝাল হলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। এগুলো রান্নার সময়ে ঝাল বেশি মনে হলে বাদাম বাটা বা মালাই দিয়ে দিতে পারেন। এতে রান্নার স্বাদ ফিরে আসবে।

    দুধ বা টকদই দিয়ে
    ঝোল জাতীয় খাবারে দুধ, টকদই ঝাল কমাতে সাহায্য করে। খাবারে বেশি ঝাল মনে হলে সামান্য দুধ বা টদ দই দিয়ে ১৫/২০ মিনিট আঁচে রাখুন। এতে ঝাল কমে গিয়ে রান্না হবে আরো সুস্বাদু।

    নারিকেলের দুধ মিশিয়ে
    ঝাল কমাতে নারিকেলের দুধও মেশাতে পারেন। এটি একটি কার্যকর পদ্ধতি। ঝোলের সঙ্গে সামান্য নারিকেলের দুধ দিলে ঝালের তীব্রতা কমে আসে এবং মসলার ঝাঁজও কমে যায়।

    মিষ্টি দিয়ে ঝালের ভারসাম্য
    রান্নায় অতিরিক্ত ঝাল হলে চিনি, মধু বা গুড় মিশিয়ে ঝালের তীব্রতা কমাতে পারেন। তবে মিষ্টি দেওয়ার সময় অবশ্যই পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে।

    লেবুর রসের ব্যবহার করে
    লেবুর রস খাবারের বাড়তি ঝাল কমাতে পারে। যেকোনো তরকারি বা রান্নায় ঝাল বেশি হলে তাতে অল্প পরিমাণ লেবুর রস মিশিয়ে নাড়াচাড়া করে নিন। এতে করে খাবারে ঝাল কমতে বাধ্য। এটি শুধু ঝাল কমাবে না, খাবারে সঠিক ভারসাম্যও নিয়ে আসবে।

    সূত্র: টাইমস অব ইন্ডিয়া, অল রেসিপি ও অন্যান্য


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন