বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়ায় ফারিয়া'স মেকওভার ও মিরর স্কিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ফারিয়া'স মেকওভার ও মিরর স্কিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ায় ফারিয়া'স মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিনের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রাইভেট ক্লাসের সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। স্টুডিওর স্বত্বাধিকারী ফারিয়া তাসনিন বর্ষার তত্ত্বাবধানে প্রায় ৩০ জন নারী উদ্যোক্তা মেকআপ ক্লাস সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে তিনি নিজেই প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন।

১১ সেপ্টেম্বর রোজ বৃহঃস্পতিবার বিকেলে কাউতলী স্বপ্নতরী কনভেনশন হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ফারিয়াস মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিনের স্বত্বাধিকারী ফারিয়া তাসনিন বর্ষা।

উক্ত অনুষ্ঠানে উদ্যোক্তা নারীদের প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করা। এবং মেক আপ ক্লাসে যারা প্রতিযোগি ছিলেন তাদের মধ্যে  ১ম, ২য়, ৩য় সহ ৫ জন কে পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফারিয়াস  মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিনের  কর্ণধার ফারিয়া তাসনিন বর্ষা।

এসময় তিনি বলেন, রূপচর্চার ক্ষেত্রে আধুনিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি, কারণ প্রযুক্তির উন্নয়নের ফলে পৃথিবীব্যাপী সব ক্ষেত্রেই পরিবর্তন ঘটছে,রূপ চর্চায় নারীরা অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি সচেতন। উদ্যোক্তা ও কর্মজীবী নারীর সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নারীরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হয়ে উঠছেন। রূপচর্চা শুধু সৌন্দর্য্য বিকাশের জন্য নয়, সুস্বাস্থ্যের জন্যও জরুরি।বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক রূপচর্চার কাজে টিকে থাকতে হলে, আমাদেরকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

তিনি আরো বলেন, আগামী দিনে ফারিয়াস মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিনের যাত্রা যেন আরো  সুদূরপ্রসারী হয় এবং আমি সুবিধা বঞ্চিত নারী যারা আছেন তাদের নিয়ে কাজ করতে চাই।সবাই আমার কাছে কাজ শিখুক এবং আসুক।আমি চাই নারীরা স্বাবলম্বী হোক এবং নিজের পায়ে নিজে দাড়াক।

তিনি ব্রাক নিয়েও কাজ করছেন ব্রাহ্মণবাড়িয়াতে উক্ত অনুষ্ঠানে ব্রাকের পক্ষ থেকেও সনদ পত্র বিতরণ করা হয় প্রশিক্ষনার্থীদের মাঝে।

উক্ত অনুষ্ঠানে ফারিয়া'স মেকওভার  স্টুডিও এন্ড মিরর স্কিনের প্রাইভেট ক্লাসের  প্রশিক্ষনার্থীরা ফারিয়া'স মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিনের স্বত্বাধিকারী ও প্রশিক্ষক ফারিয়া তাসনিন বর্ষার এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়ে ভূয়সী প্রশংসা করেন।এবং তারা আবেগ আপ্লূত হয়ে পড়েন। বলেন আমরা এখানে কাজ করতে পেরে নিজেরদের অনেক গর্বিত মনে করছি।উনি অনেক যত্ন সহকারে আমাদেরকে কাজ শিখান আমরা এখান থেকে অনেক অল্প সময়ে কাজ শিখতে পেরেছি।

এসময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সু পরিচিত কন্টেইন ক্রিয়েটর আখি পাখি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়াতে দীর্ঘ সময় ধরে ফারিয়া'স মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিন স্বত্বাধিকারী ফারিয়া তাসনিন বর্ষা সুনামের সাথে কাজ করে যাচ্ছেন।তিনি হেয়ার ও স্কিন নিয়ে কাজ করে থাকেন।এবং নারীদের প্রাইভেট ক্লাসের মাধ্যমে  উনার স্টুডিওতে প্রশিক্ষণ দিয়ে থাকেন। অন্য পার্লারের তুলনাহ উনার এখানে কাজের গুনগত মান অনেক ভালো হওয়ায় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলাতে বেশ সুনাম অর্জন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এই প্রথম স্কিন ও হেয়ার টেস্ট মেশিন এনেছে  ফারিয়া'স মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিনের স্বত্বাধিকারী ফারিয়া তাসনিন বর্ষা।এখানে স্কিন ও হেয়ার টেস্ট করা হয়।যা ব্রাহ্মণবাড়িয়াতে আর অন্য কোথাও নেই।স্কিন ও হেয়ার টেস্ট মেশিন এর মাধ্যমে হেয়ার ও স্কিনের  পরীক্ষা করে কাস্টমারদের সঠিক সার্ভিস প্রদান করা হয় ফারিয়া'স মেকওভার স্টুডিও এন্ড মিরর স্কিনে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন