ভাইরাল মেকআপ ট্রেন্ড যা সত্যিই কাজে লাগে

মেকআপ জগতে প্রতিদিনই নতুন কিছু ট্রেন্ড আসে। অনেক ট্রেন্ড সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তবে সব হ্যাকস সবার ত্বকে সমানভাবে কাজ করে না। বিশেষ করে দেশীয় ত্বকের শেড ও আন্ডারটোনের কারণে কিছু কৌশল একেবারেই মানানসই হয় না। আন্তর্জাতিক মেকআপ ডেতে তাই রইল কিছু ভাইরাল মেকআপ হ্যাকস, যা আমাদের দেশের নারীদের ত্বকের জন্য সত্যিই কার্যকর।
আন্তর্জাতিক মেকআপ ডে কী?
এই দিনটি মূলত সৌন্দর্য, সৃজনশীলতা ও আত্মপ্রকাশের উৎসব। মেকআপ কেবল বাহ্যিক সাজ নয়। বরং আত্মবিশ্বাস বাড়ানো, ব্যক্তিত্বকে তুলে ধরা এবং বিশ্বজুড়ে নতুন ট্রেন্ড উপস্থাপনের একটি মাধ্যম। এদিনে মেকআপপ্রেমী, শিল্পী ও ব্র্যান্ডরা একত্র হয়ে নানা টিপস শেয়ার করেন। নতুন কৌশল আবিষ্কারে অংশ নেন।
ত্বকের জন্য কার্যকর ভাইরাল হ্যাকস
হালকা মেকআপেই যেভাবে পাবেন ডিউয়ি লুকহালকা মেকআপেই যেভাবে পাবেন ডিউয়ি লুক
কালার কারেকশন
ডার্ক সার্কেল ও পিগমেন্টেশন আমাদের দেশের নারীদের ত্বকের জন্য খুবই সাধারণ। আন্ডার-আই ও ঠোঁটের চারপাশে কনসিলারের আগে কমলা বা পিচ টোনের কারেক্টর ব্যবহার করলে নীলচে বা ধূসর আন্ডারটোন নিরপেক্ষ হয়ে যায়। এতে করে আন্ডার-আই অংশ ফ্যাকাশে বা অ্যাশি দেখায় না। তাই মেকআপের বেস হয় সমান ও মসৃণ।
লিপস্টিককে ব্লাশ হিসেবে ব্যবহার
এটি সময় ও অর্থ দুটোই বাঁচায়। উষ্ণ টোনের গোলাপি, কোরাল বা ইট-লাল লিপস্টিক গালে ব্লেন্ড করলে ত্বকে খুব সুন্দর ফ্লাশ পাওয়া যায়। এগুলো পাউডার ব্লাশের তুলনায় দীর্ঘক্ষণ টিকে থাকে এবং ত্বকে প্রাকৃতিক আভা এনে দেয়।
বানানা পাউডার
হলুদ আন্ডারটোনের লুজ বানানা পাউডার ত্বকের জন্য দারুণ কার্যকর। ট্রান্সলুসেন্ট পাউডার যেখানে অনেক সময় সাদা আবরণ তৈরি করে। সেখানে বানানা পাউডার মেকআপ সেট করে ও ত্বকের ম্লানভাব দূর করে। এতে মুখ পায় এক ধরনের হাইলাইটেড ও মসৃণ ফিনিশ।
মেহেদির সাথে কফি মিশিয়ে চুলে রং, কতটা কার্যকর?মেহেদির সাথে কফি মিশিয়ে চুলে রং, কতটা কার্যকর?
লেয়ারিং কাজল
চোখের সৌন্দর্য বাড়াতে কাজল সবসময়ই জনপ্রিয়। একটি সহজ হ্যাক হলো কাজল ল্যাশ লাইনে লাগিয়ে তা বাদামি বা কালো আইশ্যাডো দিয়ে হালকাভাবে স্মাজ করা। এতে তৈরি হয় নরম স্মোকি আই যা ঝামেলাহীন। আলাদা কোনো টুলস লাগে না। আর চোখকে করে আরও আকর্ষণীয়।
সাব ব্রাউস
ভ্রু ব্রাশ করার সময় পরিষ্কার সাবান বা ব্রাউ ওয়াক্স ব্যবহার করলে ভ্রু আরও লিফটেড দেখায়। মুখাবয়বে ঘন ভ্রু সাধারণত বোল্ড আই ও লিপসের সঙ্গে মানানসই। এই হ্যাক ভ্রুকে ভারী না করে প্রাকৃতিক আকার বজায় রেখে দেয় সুন্দর শেপ ও লিফট।
আন্তর্জাতিক মেকআপ ডেতে তাই আপনার মেকআপ কিটে রাখতে পারেন এই সহজ কিন্তু কার্যকর হ্যাকগুলো। এগুলো শুধু ট্রেন্ডি নয়, বরং ত্বকের জন্যও মানানসই।
দৈএনকে/জে .আ